Skip to main content

আইনের খাতা পরীক্ষার্থীদের 'লাভ স্টোরি'তে ভরা!

সবাই আইনের ছাত্র। বাবা-মার আশা ছেলে-মেয়ে বড় হয়ে আইনজীবী হবে। কিন্তু পরীক্ষার হলে শিক্ষার্থীরা যা করলেন তাতে বাবা-মার মান সন্মান তো নষ্ট হয়েছেই একই সঙ্গে ওই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের কথা চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর এবেলার।
 
পরীক্ষার্থীরা খাতায় আইনের বিষয় না লিখে 'লাভ স্টোরি' লিখে খাতা পূর্ণ করেছেন। এমন ঘটনা ঘটেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বালুরঘাট আইন কলেজে।
 
কলেজের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে গত ২৪ জানুয়ারি। দ্বিতীয় সেমিস্টারে ১৮১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ২৫ জন।
 
দ্বিতীয় সেমিস্টারে আরও বেহাল অবস্থা। ৭২ জনের মধ্যে মাত্র একজন পাস করেছেন। পরীক্ষায় খারাপ ফল নিয়ে গত কয়েকদিন বালুরঘাট আইন কলেজে বিক্ষোভ দেখানো, কর্তৃপক্ষকে ঘেরাও করেছে পড়ুয়ারা। শেষ পর্যন্ত হাঁটে হাঁড়ি ভেঙেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা পড়ুয়ারা খাতায় যা লিখেছে, তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য।

 
পরীক্ষার্থীরা খাতার কোনো অংশ ফাঁকা রেখে আসেননি। খাতা ভর্তি লেখা। তবে অনেক খাতাতেই আইনের কোনো বিষয়ই লেখা নেই। কোথাও পরীক্ষার্থীরা নিজেদের প্রেমিকাকে নিয়ে বিরহযন্ত্রণা তুলে ধরেছে, কোথাও আবার খাতার শেষে ‘ছোট ভাই’ হিসেবে পাস করিয়ে দেয়ার আবদার জানানো হয়েছে!
 
হিন্দি গানের কলি, অশ্লীল ভাষার ব্যবহার— বাদ যায়নি কিছুই। বেপরোয়া হয়ে একজন তো ‘আই মিস ইউ বেবি’-ও লিখে ফেলেছে।    
 
একাধিক খাতায় এমন লেখা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন পরীক্ষকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছেন পরীক্ষকরা। ফলে, অনেক পরীক্ষার্থীই শূন্য পেয়েছে।
 
পরীক্ষায় পাস নম্বর ৩০ হলেও চার নম্বরের গ্রেস  দিয়েও অনেককেই পাস করানো যায়নি।
 
যে পরীক্ষার্থীরা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের রেজিস্ট্রেশন বাতিলের কথা চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর পাস না করে যারা বিক্ষোভ দেখাচ্ছিল, ‘প্রেম পত্র’ খাতা সামনে আসতেই তারা উধাও!

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...