Skip to main content

লক্ষ্মীপুর বাড়ির সেপটিক ট্যাংক থেকে গলাকাটা লাশ উদ্ধার। দেখুন কিভাবে লাশ উদ্ধার করে পুলিশ।

লক্ষ্মীপুরের রায়পুরে পরকিয়ায় বাধা দেওয়ায় স্বামীকে গলা কেটে হত্যা করেছে এক গৃহবধূ। গতকাল শুক্রবার রাত ১১টায় উপজেলার পূর্ব চরপাতা গ্রামের নিজ বাড়ির সেফটি ট্যাকিং থেকে আবু তাহের (৫৫) নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবু তাহের রায়পুর পূর্ব চরপাতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী রাবেয়া খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা থেকে আবু তাহের নিখোঁজ হয়। ওই দিন তার ভাই নুরুল ইসলাম বাদী হয়ে রায়পুর থানায় একটি সাধারন ডায়েরী করেন। গতকাল সকালে তদন্তে ধরা পড়ে ঘটনার সঙ্গে জড়িত স্ত্রী। পরে রাবেয়া খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট স্বামী আবু তাহেরকে গলাকেটে হত্যার পর সেফটি ট্যাকিংতে ফেলে রাখার কথা স্বীকার করে সে। গতকাল রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার দুইদিন পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, ১৬/১৭ বছর আগে রাবেয়া খাতুনের সঙ্গে আবু তাহেরের বিয়ে হয়ে। তাদের সংসারে দুইটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, স্ত্রীর পরকীয়ার জের ধরে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। ওই বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে আবু তাহেরকে রাবেয়া হত্যা করেছে। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও হত্যারকারীর বিচারের দাবি জানিয়েছেন তারা।

নিহতের ভাই নুরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আমিন পাটোয়ারী জানান, আবু তাহেরের সঙ্গে তার স্ত্রী রাবেয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল।

লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাবেয়াকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

https://youtu.be/XXwHZ0TG7Yc

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...