Skip to main content

ওমরাহ পালনের জন্য পিএসএল খেলছেন না মঈন আলী


পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দ্বিতীয় আসরে খেলছেন না ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। পরিবারের সাথে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পিএসএল চলাকালীন মঈন আলীর মক্কায় যাবার কথা রয়েছে। সে কারনেই কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবার আর তাকে মাঠে দেখা যাবে না। ইতোমধ্যেই তার স্থানে অভিজ্ঞ স্পিনার ব্র্যাড হজকে দলে ডাকা হয়েছে। এর আগে খেলোয়াড়দের ড্রাফটে কার্লোস ব্র্যাথওয়েটের স্থানে মঈনকে অন্তর্ভূক্ত করা হয়েছিল।
এ সম্পর্কে কুয়েটার পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, "মঈন আলী একজন শীর্ষ তারকা এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। পরিবারের প্রতি তার যে কমিটমেন্ট আমরা সেটাকে সম্মান করি। মঈনের জন্য শুভকামনা থাকল। "

ইংল্যান্ড দলের হয়ে বর্তমানে ভারত সফররত মঈন ক্যারিয়ারে ৩৭টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ১৯টি টি২০ ম্যাচে খেলেছেন। যদিও টি২০ টুর্নামেন্ট কখনই খুব একটা উপভোগ করেন না এই ইংলিশ অল-রাউন্ডাল। গত বছর ভারতীয় প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মঈন।
যদিও মঈনের অবর্তমানে হজকে দলে নিয়ে দারুন উজ্জীবিত অবস্থায় রয়েছে গ্ল্যাডিয়েটর্স। গত মৌসুমে হজ পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন। এডিলেড স্ট্রাইকার্সের হয়ে হজ দারুন পারফর্ম করেছেন। আট ম্যাচে ৪০ গড়ে ও ১৩১ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ২৮৬ রান।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে পিএসএলর দ্বিতীয় মৌসুম। এবারের আসরে ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ মার্চ।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...