Skip to main content

কানাডার মসজিদে হামলা

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাযরত মুসলমানদের উপর আকস্মিক একদল বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই অন্তত  সাতজন নিহত হয়েছে।  স্থানীয় সময় রোববার রাত আটটার দিকে  কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে এ ঘটনা ঘটে।
ঐ হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন প্রায় ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে স্থানীয়রা। হামলাকারীরা মসজিদ প্রাঙ্গনে পলিথিনে মোড়ানো একটি শুকরের মাথা ও একটি সতর্কতা নোট রেখে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত  দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

সিবিসি নিউজকে দেয়া তাতক্ষনিক প্রতিক্রিয়ায় মসজিদে নামাযরত প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, আকস্মিক নামাযের মধ্যেই দুজন মুখোশধারী গুলি করতে করতে ভেতরে ঢুকে পড়ে। নামায বাদ দিয়েই আমি যখনি পেছনে তাকাই ঠিক সেই মুহুর্তে একটি বুলেট প্রচন্ড শদে  আমার কানের কাছ দিয়ে চলে যায়। আতংকিত হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। ঐ ব্যক্তি জানিয়েছে তার পাশেই নামাযের কাতারে দাঁড়ানো এক তিন-চারবছরের শিশু তার বাবার সাথে নামাযে এসেছিলো। শিশুটি ও তার বাবা দুজনেই বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
প্রত‌্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার রাত আটটার দিকে এশার নামায আদায়ের সময় আকস্মিক তিন বন্দুকধারী মসজিদে নামাযরত প্রায় ৪০ জনের ওপর নির্বিচারে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এদের মধ্যে ঘটনাস্থলে ও হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় সাতজনের। মৃতদের তালিকায় আছে বাবার সাথে নামায পড়তে আসা মাত্র তিনবছরের একটি  শিশুও !
হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে প্রথমে পালিয়ে যায় বন্দুকধারী হামলাকারীরা। তবে কি উদ্দেশ্যে এই হামলা সে ব্যপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি বলে জানিয়েছে গনমাধ্যম।

হামলার শিকার মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহামেদ ইয়াংগুই বিস্ময় প্রকাশ করে তাৎক্ষনিক দেয়া এক টুইটে এই ঘটনাকে বর্বরতা উল্লেখ করেছেন। টুইটে দ্রুত সরকারের হস্তক্ষেপে হামলাকারীদের খুজে বের করে শাস্তির দাবীও জানান তিনি।
কানাডার জননিরাপত্তা মন্ত্রী, রালফ গুডালে এক  টুইটারে বলেন, তিনি গভীরভাবে মর্মাহত।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে মসজিদের ওপর কাপুরুষোচিত হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ আজ রাতে, কানাডার মানুষ এই কিউবেক মসজিদে হওয়া এই হামলায় নিহতদের উদ্দেশ্যে শোক পালন করবে। এই হামলায় নিহত ও তাদের পরিবারের জন্য আমার সমবেদনা।’
এই ঘটনার পর পুরো কানাডা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...