Skip to main content

নবীগঞ্জে দালালের পাল্লায় পড়ে লেবানন গিয়ে ৩ বছর ধরে নিখোঁজ যুবতি স্বপ্না




দালালদের পাল্লায় পড়ে লেবানন গিয়ে হবিগঞ্জের নবীগঞ্জের কান্দিগাঁও এলাকার স্বপ্না নামের এক যুবতি ৩ বছর ধরে নিখোঁজ রয়েছেন। মিলছেনা যুবতির কোন খোঁজ খবর। কেমন আছে বা কি করছে এই খবরটুকুও কেউই দিতে পারছেনা। এনিয়ে চরম হতাশায় রয়েছেন যুবতির স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

সুত্রে জানা যায়, সুন্দর ভবিষ্যত ও সোনালি দিনের স্বপ্ন এবং দরিদ্র পিতা-মাতার মুখে হাসি ফুটাতে ৩ বছর আগে স্থানীয় দালালদের মাধ্যমে সূদুর লেবানলে পাড়ি জমান নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের নুর ইসলামের ২১ বছর বয়সী যুবতি কন্যা স্বপ্না বেগম। সেখানে তাকে গৃহকর্মীর চাকুরী দিবেন এবং প্রতি মাসে মোটা অংকের টাকা রোজি করার প্রলোভন দেখিয়ে ৭০ হাজার টাকার বিনিময়ে স্বপ্না কে সাথে করে নিয়ে যায় একই ইউনিয়নের সাতাইহাল গ্রামের হারুন মিয়ার পুত্র লেবানল প্রবাসী জিলু মিয়া। ৭০ হাজার টাকা গ্রহন করে তার পিতা হারুন মিয়া। সেখানে যাওয়ার পর তার মা বাবার সাথে ১ দিন মোবাইল ফোনে কথা বলেছিল স্বপ্না। এর পর থেকেই যোগযোগ নেই।

এভাবেই একে একে তিন বছর পেরিয়ে গেলেও হদিছ মিলছেনা স্বপ্নার। সে বেছে আছে কিনা কোন কিছু হয়েছে তাও জানেননা কেউ। দালালদের ধারে গেলে দালালরা শুধু আশ্বস্থ করেন স্বপ্না ভালো আছে, কয়েক দিনের মধ্যেই দেশে ফিরে আসবে। কিন্তু তিন বছর ধরে দালালদের এমন আশার বাণী শুনে আসলেও তার কোন সন্ধান মিলেনি বলে জানান স্বপ্নার মা সুফিয়া বিবি।

এদিকে, গত ২০ দিন পূর্বে দালাল জিলু দেশে আসার খবর পেয়ে স্বপ্নার স্বজনরা খোঁজ খবর নিতে দালাল জিলুর বাড়িতে যান। এ সময় দালাল জিলু মিয়া স্বপ্না বেগমের মা বাবাকে তার মেয়ের আশা বাদ দিয়ে দিতে বলেন। এমটাই কান্না জরিত কন্ঠে এ প্রতিবেদকে জানান স্বপ্নার মা সুফিয়া বিবি। তিনি আরো জানান, দালাল জিলুর এহেন কথাবার্তায় তাদের সন্ধেহ হলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ   এলাকাবাসীকে অবগত করেন। অবশেষে কোন রাস্তা না পেয়ে গত শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন স্বপ্নার মা সুফিয়া বিবি। এরই প্রেক্ষিতে শনিবার সকালে দালাল জিলু ও তার পিতা হারুন মিয়াকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মানবপাচারকারী হিসেবে জিলু মিয়া ও তার পিতা হারুন মিয়াকে গ্রেফতার করে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...