Skip to main content

৭ দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী


  প্রবাসী বাংলাদেশিদের যে কোনও মূল্যে সাতদিনের মধ্যে পাসপোর্ট পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। শনিবার সকালে আগারগাঁও পাসপোর্ট অধিদফতরে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে প্রবাসীদের পাসপোর্ট পেতে তিন থেকে ছয়মাস লেগে যেত। আমরা পাসপোর্ট তৈরির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসগুলোয় বিভিন্ন প্রক্রিয়ায় সমন্বয় করে প্রবাসীদের কাছে পাঠানো হতো। এখন আমরা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছি। প্রবাসীদের পাসপোর্টগুলো এখন তিনদিনের মধ্যে নিজ নিজ দূতাবাসে চলে যাবে। সেখান থেকে তারা ৭ দিনের মধ্যে তা পেয়ে যাবেন।’ জঙ্গি-সন্ত্রাসীদের হাতে কীভাবে পাসপোর্ট যায় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গিদের হাতে যাতে পাসপোর্ট না যায় সেজন্য এসবি ক্লিয়ারেন্স দরকার। জঙ্গি-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হাত দিয়ে কোনও জঙ্গি-সন্ত্রাসী আর পাসপোর্ট পাবে না।’ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘পাসপোর্ট সেবা আরও ভালোভাবে নিশ্চিত করতে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ প্রয়োজন। শূন্যপদে জনবল নিয়োগ করাও দরকার।’ বর্তমানে পাসপোর্ট সেবা প্রক্রিয়ার প্রশংসার পাশাপাশি জঙ্গিদের হাতে পাসপোর্ট যাওয়ার বিষয়টিরও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘পাসপোর্টের সঙ্গে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড জড়িত। ৩০ বিলিয়ন রিজার্ভ অর্জনের ক্ষেত্রে বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অবদান রয়েছে। এই উন্নয়নের ভিন্ন পিঠও আছে। সাম্প্রতিক সময়ে দেখছি একজন ব্লগার হত্যাকারী পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছিল। এসব বিষয় সজাগ থাকতে হবে।’

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...