Skip to main content

পাখির ধাক্কায় জমিতে কপ্টার, অল্পের জন্য রক্ষা

পাখির সঙ্গে ধাক্কা খেয়ে ঢাকা থেকে সিলেটগামী একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও পাঁচ বিদেশীসহ সাত আরোহী সামান্য আহত হয়েছেন।

মঙ্গলবার সিলেট যাওয়ার পথে কিশোরগঞ্জের বাজিতপুরে এ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের ওই হেলিকপ্টার ঢাকা থেকে ডেনমার্কের দুজন, কোরিয়ার দুজন ও ইতালির একজন নাগরিকসহ সাতজনকে নিয়ে সিলেটে বেঙ্গল ফাউন্ডেশনের একটি অনুষষ্ঠানে যোগ দিতে রওনা হয়। পথিমধ্যে একটি বড় পাখির সঙ্গে ধাক্কা খেয়ে হেলিকপ্টারের সামনের গ্লাস ভেঙ্গে আরোহীরা আহত হন।

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রামের প্রবীণ রবিউল আউয়াল জানান, বেলা তখন সকাল সাড়ে ১১টা হবে। হঠাৎ কপ্টারের প্রচণ্ড আওয়াজ ও বাতাস অনুভব করে ঘর থেকে বের হয়ে দেখি দক্ষিণ দিক থেকে কপ্টারটি গাছগাছালির সামান্য ওপর দিয়ে সূতাকাটা ঢাউস ঘুড়ির মতো এদিক-ওদিক কাত হয়ে হয়ে উত্তর দিকে যাচ্ছিল।

এ সময় গ্রামের কৌতূহলী শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষও ঘর থেকে বের হয়ে আসে। কপ্টারটি কিছুদূর গিয়ে আবার ঘুরে খুব নিচ দিয়ে দক্ষিণে কয়েকশ' গজ এসে সদ্য তোলা সরিষা ক্ষেতে অবতরণ করে।

হেলিকপ্টারে থাকা ফার্স্ট এইড বক্স থেকে গজ ও ওষুধ বের করে সামান্য আহত বিদেশী নাগরিকরা নিজেরাই ক্ষতস্থানের চিকিৎসা করেন।

গৃহবধূ খোদেজা বেগম বলেন, 'আমি বাড়ির পাশের ফিশারির পাড়ে কাজ করছিলাম। তখনই আওয়াজ শুনতে শুনতে হঠাৎ দেখি হেলিকপ্টারটি দক্ষিণ থেকে উত্তরে গিয়ে আবার মুহূর্তের মধ্যে ঘুরে একটি জঙ্গল ও আমাদের ফিশারির ওপর দিয়ে পড়ি পড়ি অবস্থায় কোনো রকমে এসে ফিশারি সংলগ্ন সরিষা ক্ষেতে এসে পড়ে।'

কৃষক চাঁদবাদশা জানান, কপ্টারটি নামার সময় কোনো দুর্ঘটনা হয়নি, স্বাভাবিকভাবেই নামতে দেখি। নামার পর প্রত্যেক আরোহীর শরীর ঘামছিল এবং তাদের শরীর কাঁপছিল। পাইলটের সাহসিকতায় সব আরোহী প্রাণে রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনার পর হাজার হাজার মানুষ ছুটে আসে। গ্রামের লোকজন পানি ও খাবারদাবার নিয়ে তাদের সহযোগিতায় এগিযে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসি পুলিশ নিয়ে ছুটে আসেন।

বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে আরও দু'টি হেলিকপ্টার এসে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার নিতে সহযোগিতা করে।


Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...