Skip to main content

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য স্থগিত


ওয়াশিংটন, ৩০ মার্চ- কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার ট্রাম্পের নির্বাহী আদেশটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি আদালতের বিচারক ডেরিক ওয়াটসন ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করে করা রুলের পক্ষে রায় দেন। বিচারক ওয়াটসন বুধবার হাওয়াই ও বিচার বিভাগের অ্যাটর্নিদের যুক্তি-তর্ক শোনার পর এই আদেশ দেন। পূর্বের সাময়িক স্থগিতাদেশ এই রায়ের ফলে আরও দীর্ঘস্থায়ী ভিত্তি পাবে। অর্থাৎ এই মামলা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হবে না। বিচারক ওয়াটসন বলেন, ‘মামলার বাদী পক্ষ যুক্ত দেখায়, এই নির্বাহী আদেশের ফলে পর্যটক, বিদেশি শিক্ষার্থী ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন।’ অন্যদিকে ট্রাম্পের পক্ষে বলা হচ্ছে, ‘এই নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রে জঙ্গি অনুপ্রবেশে বাধা ‍সৃষ্টিতে সহায়ক হবে।’ ধারণা করা হচ্ছে, হাওয়াইয়ের আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আপিল হলে সেটি নবম সার্কিট কোর্টে পাঠানো হবে। যেখানে গত ফেব্রুয়ারিতে সিয়াটলের আদালতের রুলের বিষয়টি ঠিক বলে রায় দেওয়া হয়েছিল। দেশটির মেরিল্যান্ডের একটি আদালতও ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার একটি অংশ স্থগিতের জন্য রুল জারি করেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরীকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও অসন্তোষ সৃষ্টি হয়। পরবর্তীতে দেশটির সিয়াটলের একটি আদালতের রুলের পরিপ্রেক্ষিতে এই আদেশ স্থগিত হয়। এরপর গত ৬ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি নির্বাহী আদেশ জারি করেন। আদেশে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরীকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া শরণার্থীদের প্রবেশে ১২০ দিনের নিষেধাজ্ঞার কথা বলা হয়।তবে সিরীয় শরণার্থীদের বিরুদ্ধে আগের বার যে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা নতুন নির্বাহী আদেশ রাখা হয়নি। 

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...