Skip to main content

টাকাও গেছে, পাসপোর্টও গেছে- শুধু মালয়েশিয়া যাওয়া হয়নি


মালয়েশিয়া প্রবাসী আলমগীরের ইচ্ছে ছিলো ছোট ভাইকে মালয়েশিয়ায় আনবে৷এতে হয়তো ছোট ভাই সুখে থাকবে। সেই ইচ্ছে একটা সময় স্বপ্ন হয়ে যায় ছোট ভাই আবুল কালামের৷ ছোট ভাইকে মালয়েশিয়ায় আনার জন্য আলমগীর দারস্থ হয় বাসেদ নামের এক বাংলাদেশীর৷মালয়েশিয়াতেই আলমগীরের পরিচয় হয় বাসেদের সাথে৷বাসেদ আবুল কালামকে মালয়েশিয়ায় এনে দেবে, চুক্তি হয় ২ লাখ ৭০ টাকার৷ মালয়েশিয়ায় আনার জন্য ২ মাস সময় নেয় বাসেদ। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রায় এক বছরেও আবুল কালামকে মালয়েশিয়াতে আনতে পারেনি বাসেদ৷
আলমগীরের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, চুক্তি সম্পন্ন হওয়ার পর বাসেদ আলমগীরকে ইসলামী ব্যাংকের নরসিংদী শাখার শাহনাজ পারভীন নামের একটি হিসাব নম্বর ও ঢাকায় ‘কে এম ইন্টারন্যাশনাল’ নামে নিজের অফিসের ঠিকানাতে পাসপোর্ট জমা দেয়ার কথা বলে৷প্রথম ধাপে শাহনাজ পারভীনের হিসাব নম্বরে ২০ হাজার টাকা ও অফিসে পাসপোর্ট জমা দেয় আবুল কালাম৷তার কিছুদিন পর স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আবার টাকা চায় বাসেদ৷ কথা মতো, ঐ একই ব্যাংক হিসাব নম্বরে আরও ২০ হাজার টাকা ও মালয়েশিয়ার একটি একাউন্টে ৩০০ (পাঁচ হাজা টাকা) রিঙ্গিত জমা দেয়।



এসব কাজে আবুল কালাম অফিসে আসা-যাওয়ার মধ্যে জানতে পারে যে, বাসেদ তার ছদ্মনাম। আসল নাম শফিকুল ইসলাম খোকন৷নরসিংদী জেলার রায়পুর থানায় তার বাড়ি৷ এরই মধ্যে তার ভিজিটিং কার্ড আসে প্রবাস কথা’র এই প্রতিবেদকের কাছে৷ভিজিটিং কার্ড দেখে বুঝা মুশকিল যে, সে কতগুলো ব্যবসার সাথে জড়িত। সেখানে বাংলাদেশ বিমানের লোগও দেয়া আছে৷মালয়েশিয়া প্রবাসী আলমগীর কাজের কোন অগ্রগতি না দেখে বুঝতে পারে যে, সে আসলে প্রতারকের খপ্পরে পড়েছে৷ আলমগীর প্রবাস কথা’কে বলে-
‘আমার ৪৫ হাজার টাকা গেছে তাতে আমার কষ্ট নেই। আমি বারবার শুধু পাসপোর্টটা ফেরত চেয়েও পাইনি৷এখনো আমার ভাইয়ের পাসপোর্ট তার অফিসেয় পড়ে আছে৷মাঝে মাঝে ফোন করি, মেসেজ দেই যে, ‘ভাই টাকার দরকার নাই, আপনি শুধু পাসপোর্টটা দিয়ে দেন।কোন সাড়া মেলে না।’
এ অভিযোগের ব্যাপারে মোবাইলে শফিকুল ইসলাম খোকনের সাথে কথা বলতে চাইলে, প্রবাস কথা’র পরিচয় জানার পর আর কথা বলতে রাজি হয়নি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...