- সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত ১২ হাজারেরও বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে ছাড়পত্র নিয়েছেন বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা।
প্রসঙ্গত, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের বিনা শাস্তিতে নিজ দেশে ফিরতে ৩০ জুন পর্যন্ত ৯০ দিনের এই সুযোগ গত ২০ মার্চ ঘোষণা করে দেশটির সরকার। এই ঘোষণার পরই অবৈধ বাংলাদেশিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান দূতাবাসের কর্মকর্তারা।
এ ব্যাপারে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মনিরুল ইসলাম বলেন, “দেশে ফেরার সুযোগ নিতে মঙ্গলবার পর্যন্ত রিয়াদে মোট সাত হাজার ৩০৯ জন আউট পাস সংগ্রহ করেছেন। ”
আর জেদ্দা থেকে আজ মঙ্গলবার পর্যন্ত চার হাজার ৮৫৫ জন ‘আউট পাস’ নিয়েছেন বলে জানান কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি কামরুজ্জামান।
এ প্রসঙ্গে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, অবৈধরা এই সুযোগ নিয়ে সৌদি আরব না ছাড়লে তাদের জেল-জরিমানা হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের।
এদিকে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে এরই মধ্যে ট্রাস্কফোর্স গঠন করেছে সৌদি সরকার। প্রচারণা চালাতে কাজ করছে সরকারের ১৯টি সংস্থা। এছাড়া বেশকিছু হাজতখানাও স্থাপন করা হয়েছে।
প্রশ্ন : কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর : কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

Comments
Post a Comment