চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানায় নিহত চারজনের লাশ দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে শহরের ফকিরপাড়া পৌরসভার গোরস্থানে পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁদের দাফন করা হয়েছে।
নিহত চারজনের মধ্যে আবু কালাম ওরফে আবু (৩০) ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি। ওই তিনজনকে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনী শিবনগর গ্রামের একটি বাড়ি গত বুধবার ভোরে ঘেরাও করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। দুই দিনের অভিযান শেষে চারজন নিহত হন বলে পুলিশ জানায়। গত বৃহস্পতিবার বাড়িটি থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও তাঁর শিশুসন্তানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আবুর স্ত্রী সুমাইয়াকে (২১) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তাঁর পাঁচ বছরের মেয়ে সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে চারজনের লাশ জঙ্গি আস্তানা থেকে দুটি অ্যাম্বুলেন্সে করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গতকাল রাতে একটি মামলা করেছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত আবু ও অজ্ঞাত তিনজন এবং আবুর স্ত্রীসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা
প্রশ্ন : কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর : কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...
Comments
Post a Comment