ফেসবুক লাইভে নিজের দুই বছরের শিশুকে হত্যা করেছে থাইল্যান্ডের এক ব্যক্তি। স্ত্রীর সঙ্গে ঝগড়ার প্রেক্ষাপটে সোমবার ২১ বছর বয়সী তরুণ তার কন্যাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেই ভিডিওর একটি কপি ফেসবুকে পাওয়া যাচ্ছিল। চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এক ৭৪ বছর বয়সী ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও ফেসবুক লাইভে প্রচার করা হয়। সেই ভিডিওটিও ফেসবুকে দীর্ঘসময় ছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, নিজের মেয়ের গলায় দড়ি বেধে ছাদ থেকে ফেলে দিচ্ছে ওই তরুণ। এরপর আবার মেয়ের দেহ টেনে উপরে তোলে। এরপর ওই তরুণও আত্মহত্যা করে। ওই তরুণের আত্মীয়রা সেই ফুটেজ দেখে পুলিশকে সতর্ক করে। কিন্তু কর্তৃপক্ষ যতক্ষণে ঘটনাস্থলে পৌছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
থাই গণমাধ্যমে এই খবর ব্যাপকভাবে আসে এবং সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাইরাল হয়ে যায়। ফেসবুকের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, এটা অত্যন্ত মর্মপীড়াদায়ক ঘটনা এবং আমাদের হৃদয় ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি। ফেসবুকে এমন ধরণের কনটেন্টের কোনো জায়গা নেই এবং এটি সরিয়ে নেয়া হয়েছে।
তবে ভিডিওটি এখনো ইউটিউবে আছে। এই বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি।
প্রশ্ন : কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর : কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...
Comments
Post a Comment