বন্দরের ত্রিবেনী এলাকা থেকে পুলিশ তানিয়া (১৮) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে। শেয়াল-কুকুরে লাশের বাম পা ছিঁড়ে নিয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে বৃহস্পতিবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য নিহত তানিয়ার স্বামী আকাশকে আটক করেছে পুলিশ।
তানিয়া মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার আলম মিয়া মেয়ে। সে স্বামীর সঙ্গে বন্দরের একরামপুর এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় বন্দর থানার ত্রিবেনী এলাকার স্বপন মিয়ার ডোবা থেকে তানিয়ার লাশ উদ্ধার করা হয়। লাশের মুখমণ্ডল পচে মাথার খুলি বেরিয়ে গেছে। শেয়াল অথবা কুকুরে লাশের বাম পা ছিঁড়ে নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, ত্রিবেণী এলাকার স্বপন মিয়ার ডোবায় অজ্ঞাত মহিলার লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে র্মগে পাঠায়। পরে লাশের পরিচয় পাওয়া যায়।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত খুনিরা ১০-১৫ দিন আগে হত্যা করে লাশ গুম করার জন্য ত্রিবেনী এলাকায় ফেলে রেখে যায়।
89 0 0 0 0
প্রশ্ন : কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর : কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...
Comments
Post a Comment