Skip to main content

প্রেমিকার চিকিৎসার খরচ জোগাতে ৫১টি মোটরসাইকেল চুরি!

প্রেমিকা অসুখে ভুগছেন, এটা দেখে চুপ করে বসে থাকতে পারেননি ২৩ বছর বয়সী মনোহর। চিকিৎসকরা বলেছেন অসুখ সারাতে ৫ লাখ রুপি লাগবে। কাপড়ের কারখানায় সামান্য বেতনের চাকরি করে এত রুপি পাবেন কোথায় তিনি? অথচ প্রেমিকাকে কথা দিয়েছেন মনোহর। সেই প্রতিশ্রুতি যেনতেন ভাবে পূরণ করার পরিকল্পনা করেন তিনি। ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা মনোহর যে কারখানায় কাজ করতেন, সেখানকারই এক সহকর্মীকে মন দিয়ে বসেন। তারা বিয়ে করবেন বলেও স্থির করেন। কিন্তু এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন মনোহরের প্রেমিকা। তিনি নিজের বাড়ি অন্ধ্রপ্রদেশে চলে যান। পরে বেঙ্গালুরুতে চিকিৎসা করানোর জন্য মনোহরকে একটা ঘর ভাড়া নিতে বলেন তিনি। প্রেমিকার কথা মতো ঘর ভাড়া নেন, প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে ফেলেন। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু চিকিৎসার ৫ লাখ রুপি কোথা থেকে জোগাড় করবেন, ভেবে পান না মনোহর। তাড়াতাড়ি সেই রুপি জোগাড় করতে চুরির পথে নেমে পড়েন তিনি। একের পর এক মোটরসাইকেল চুরি করতে শুরু করেন। সেগুলোর কয়েকটি আবার বিক্রিও করেন। একই এলাকায় পর পর মোটরসাইকেল চুরি হওয়ায় পুলিশ তদন্তে নামে। এলাকার সব চোরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেও কোনও হদিস পায়নি পুলিশ। শেষমেশ পুরনো গাড়ি কেনা হবে বলে একটি বিজ্ঞাপন ছাড়ে পুলিশ। সেই বিজ্ঞাপন দেখে গ্রাহক ভেবে পুলিশকে ফোন করেই ফাঁদে পড়ে যান মনোহর। পুলিশ জানিয়েছে, মোট ৫১টি মোটরসাইকেল চুরি করেছে মনোহর। যার আনুমানিক মূল্য ২৫ লাখ রুপি। জেরায় পুলিশকে মনোহর জানান, প্রেমিকার চিকিৎসার খরচ তুলতেই এই পথে নেমেছেন। তবে মনোহর যে চুরি করে তার চিকিৎসা করাচ্ছে সেটা ঘুণাক্ষরেও টের পাননি প্রেমিকা।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...