Skip to main content

ক্যান্সার প্রতিরোধ করার কয়েকটি উপায়


ক্যান্সার একটি মারণ ব্যধি। এই ক্যান্সারের অনেক ওষুধ আবিষ্কার হলেও পুরোপুরি সফলতা এখনও আসেনি। শাক-সবজি এই দূরারোগ্য ক্যান্সার প্রতিরোধ করতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি কি সবজিতে কি ক্যান্সার প্রতিরোধ হয়।

ক্যান্সারের উল্লেখযোগ্য কোন চিকিৎসা নেই। তবে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার নিয়ে সমগ্র বিশ্বে বহু গবেষণা করা হয়েছে। ওয়াল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড ও দ্য আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ-এর ‘অর্থায়নে খাদ্য, পুষ্টি ও ক্যান্সার প্রতিরোধ’ শীর্ষক গবেষণায় বলা হয়, দৈনিক প্রচুর পরিমাণ শাক-সবজি ও ফলমূল খেলে মুখ, গলা, খাদ্য নালি, ফুসফুস, পাকস্থলি, অন্ত্র নালি, অগ্নাশয়, মুত্রাশয়, পিত্তথলি, স্তন, বায়ুপথ, স্বরযন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।



# টমেটোতে যথেষ্ট পরিমাণ লাল রঞ্জক লাইকোপিন আছে। যা ক্যান্সার প্রতিরোধক।


# ক্যান্সার প্রতিরোধে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের উপর সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। দেহে দীর্ঘদিন ভিটামিন এ’র অভাব থাকলে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ভিটামিন এ সমৃদ্ধ শাক-সবজি যেমন: গাজর, টমেটো, লাল শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, ডাটা শাক, মিষ্টি কুমড়া, কচু শাক, লাউ শাক ইত্যাদি রঙ্গিন শাক-সবজি খাওয়া উচিত।

# অপর এক গবেষণায় দেখা গেছে, শাক-সবজি পাকস্থলি ও মুত্রথলি ক্যান্সার প্রতিরোধক।

# সীম, বরবটি ও মটরশুটি জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়ালে স্তন ক্যান্সার কম হয়।

# ফুলকপি, বাঁধা কপি, শালগম, ব্রুকলি ও সরিষার শাকও স্তন ক্যান্সার প্রতিরোধক।

# মলদ্বারের ক্যান্সার প্রতিরোধের জন্য বাঁধাকপি উপকারী। বাঁধাকপিতে ইনডোলস নামক ক্যান্সার প্রতিরোধক উপাদান থাকে। এছাড়াও বাঁধাকপিতে বিদ্যমান জেনিস্টেন নামক উপাদান স্তন, প্রস্টেট ও মস্তিষ্ক ক্যান্সার প্রতিরোধ করে। বিভিন্ন শাক-সবজি খেলে মুখ ও গলানালির ক্যান্সার প্রতিরোধ হয়।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...