Skip to main content

শিশু ধর্ষকের ফাঁসি হলো জনসম্মুখে




সাত বছরের মেয়েকে ধর্ষণের পর হত্যার দায়ে ইরানে উৎফুল্ল জনতার সামনে একজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বুধবার সাজাপ্রাপ্ত ৪২ বছরের ইসমাইল জাফরজাদেহ'র মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যমের ওয়েবসাইটেও শেয়ার করা হয়েছে।
আরদেবিল প্রদেশের উত্তর-পশ্চিমের ছোট শহর পারসাবাদে ধর্ষক-খুনি ইসমাইলের ফাঁসি কার্যকর করা হয়।
আরদেবিলের প্রসিকিউটর নাসের আতাবাতি সাংবাদিকদের জানান, সব নাগরিকের নিরাপত্তার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাতে অন্যরা বিকারগ্রস্ত মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারে।
চলতি বছরের ১৯ জুন ফেরিওয়ালা বাবার সঙ্গে হাঁটার সময় একটু পেছনে পড়ে নিখোঁজ হয়ে যায় সাত বছরের আতিনা আসলানি। সেই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তৎপরতা চলেছে।
প্রসিকিউটর নাসের আতাবাতি আরো জানান, ইসমাইল তাকে ধর্ষণের পরপরই হত্যা করে তার বাড়ির গ্যারেজে মরদেহ রেখে দেয়। সেখান থেকে পুলিশ আতিনা আসলানির মরদেহ উদ্ধার করে।
প্রেসিডেন্ট হাসান রুহানি এই ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করে দ্রুত বিচারের আহ্বান জানিয়েছিলেন। ইসমাইলকে গ্রেপ্তারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আগস্টের শেষের দিকে মামলার শুনানি শুরু হয়। ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তার ফাঁসির রায় দেন।
পারসাবাদের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ তাবেতাবেয়ী পরে ঘোষণা দেন যে, দুই বছর আগে এক নারীকেও হত্যা করেছিলেন ইসমাইল। ওই নারীর মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...