Skip to main content

জাতিসংঘের সামনে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের বোতল ছোড়াছুড়ি




নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। দু'পক্ষের মধ্যে পানির বোতল ছোড়াছুড়ি ঘটনাও ঘটে। নিউইয়র্ক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। দু'পক্ষের মাঝখানে ব্যারিকেড থাকায় বড় ধরণের সংঘর্ষ বাঁধেনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানাতে জাতিসংঘের সামনে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন একই স্থানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেয়। এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, আকতার হোসেন বাদল প্রমুখ।



নিউইয়র্ক পুলিশ একই স্থানে সমাবেশের অনুমতি দিলেও ব্যারিকেড দিয়ে আলাদা করে দেয়। দু'পক্ষ নির্ধারিত স্থানে পক্ষে-বিপক্ষে স্লোগান দেয়। এ নিয়ে দুপক্ষের কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শুরু হয় পানির বোতল ছোড়াছুড়ি। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু'পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এসময় পুলিশ দুপক্ষকে শান্ত হওয়ার অনুরোধ জানায়। কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে এলে পুলিশ দুপক্ষকে এলাকা ছাড়তে বাধ্য করে।

প্রধানমন্ত্রীর ভাষণ থাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুল নেতা-কর্মী জাতিসংঘ ভবনের ভেতরে ছিলেন। বিএনপির তুলনায় আওয়ামী লীগের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বিএনপির বিক্ষোভে নিউইয়র্ক, নিউজার্সিসহ আশেপাশের রাজ্য থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন।
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার এই হট্টগোলে কার্যত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন সাধারণ প্রবাসীরা।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...