Skip to main content

নিষিদ্ধ হলেন স্টোকস-হেলস




লন্ডনের ব্রিস্টলে মারামারির ঘটনায় ইংলিশ দুই ক্রিকেটার বেন স্টোকস ও অ্যালেক্স হেলসকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর ব্রিস্টলে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এই ঘটনার পর গ্রেপ্তার হন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এক রাত জেলও খাটতে হয়েছে তাকে। পরে অবশ্য কোনও অভিযোগ ছাড়াই মুক্তি পেয়েছেন।

বড় ধরনের বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েছিলেন বেন স্টোকস সেটি অনুমিতই ছিল। কিন্তু নাইটক্লাবে এক ব্যক্তিকে উপর্যপুরি কিল-ঘুষি মারার ভিডিও প্রকাশ হয়ে যাওয়ায় নিজের অপরাধের মাত্রা উপলব্ধি হয় এই ইংলিশ অলরাউন্ডারের। সঙ্গে সঙ্গেই ক্ষমা চান তিনি। তবে তাতেও শেষ রক্ষা হয়নি।

বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না এই দুজন (বেন স্টোকস ও অ্যালেক্স হেলস)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা সান’ একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে স্টোকসকে দুই ব্যক্তিকে ঘুষি মারতে দেখা যায়। ওই ঘটনায় পুলিশ ও ইসিবির নিজস্ব তদন্ত চালিয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস জানালেন, ‘স্টোকসের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তদন্ত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই নিষেধাজ্ঞার ফলে অ্যাশেজ সিরিজে স্টোকসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার স্টোকসকে নিয়েই অ্যাশেজ সিরিজের দল ঘোষণা করে ইসিবি। এর একদিন পরই তাকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...