Skip to main content

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে কুয়েত





উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে আরব উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। কুয়েতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এবং দূতাবাসের আরো শীর্ষ তিন কর্মকর্তাকে দেশত্যাগে আগামী এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত। কুয়েতের জ্যেষ্ঠ এক কূটনীতিকের বরাত দিয়ে রোববার ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে বলেন, কুয়েতে উত্তর কোরিয়ার কূটনৈতিক উপস্থিতি হ্রাস করা হবে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও তিন কূটনীতিককে কুয়েত ত্যাগ করতে হবে।
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ’র ওয়াশিংটন সফরের দুই সপ্তাহের কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে।
ওই সূত্র বলছে, বর্তমানে কুয়েতে কর্মরত উত্তর কোরিয়ার শ্রমিকদের মধ্যে যাদের প্রকল্প এক থেকে দুই বছরের মধ্যে শেষ হবে তাদের কুয়েত প্রবেশ ও ওয়ার্ক পারমিট নবায়ন করা হবে না।
এএফপি বলছে, কুয়েতে প্রায় দুই থেকে আড়াই হাজার উত্তর কোরীয় শ্রমিক রয়েছে। এছাড়া আরো হাজার হাজার কোরীয় শ্রমিক উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতে কর্মরত আছে।
উত্তর কোরীয় নাগরিকদের জন্য ভিসা ইস্যু বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। একই সঙ্গে পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ও বিমানের ফ্লাইট স্থগিত করেছে দেশটি।
এশীয় কূটনীতিকরা বলছেন, দক্ষিণ কোরিয়া এবং জাপানেউত্তর কোরিয়ার শ্রমিকদের কাজে নেয়া বন্ধ করতে কুয়েতের ওপর চাপ প্রয়োগ করে আসছে। কারণ হিসেবে এই দুই দেশ বলছে, শ্রমিকদের পাঠানো অর্থে উত্তর কোরীয় শাসক পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে।
শুক্রবার জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হোক্কাইডো দ্বীপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পরও দুই দফায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও কোরীয় দ্বীপে ব্যাপক উত্তজনা দেখা দিয়েছে।
এদিকে, পারমাণবিক বোমা মেরে জাপানকে ডুবিয়ে দেয়ার এবং যুক্তরাষ্ট্রকে ছাই-অন্ধকারাচ্ছন্ন করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরাস। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের ফাঁকে উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...