Skip to main content

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মাহবুবকে ফিরে পাবার আকুতি পরিবারের



নিখোঁজ সংবাদের ভিড়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী মোঃ মাহবুব রহমান। তিনি ২০০৮ সালে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে পারিবারিক অবস্থাতে আরেকটু স্বচ্ছলতা আনতে দক্ষিণ আফ্রিকা আসেন।

দক্ষিণ আফ্রিকায় আসার পর প্রথম এক বছর বেশ ভালো ছিলো। কিন্তু এক বছরের মাথায় পারিবারিক বিভেদে ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত পরিবারের কারো সাথে কোনো যোগাযোগ নাই। কেউ জানে না কোথায় কি অবস্থায় আছেন তিনি। আদৌ কি বেঁচে আছে না মারা গেছেন?


অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকায় আসার প্রথম দিকে তার গ্রামের বা পরিচিত কেউ না থাকার কারণে সে সময় থেকে তেমন একটা খোঁজ নিতে পারেনি তার আত্মীয়-স্বজন। ছেলের এমন নিরুদ্দেশ বাবা-মা দু’জনেই অসুস্থ হয়ে পড়ে। এক সময় তাকে না পাওয়ার বেদনায় বাবা-মা দুজনই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে পরোপারে পাড়ি জমান। তার একমাত্র বড় ভাই সৌদি আরব প্রবাসী মোঃ নূরুল কবীর।

মাহাবুব রহমানের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায়। পিতার নাম কালা মিয়া (মৃত), গ্রাম খাজেরিয়া আকবর পারা।

বড় ভাই মোঃ নূরুল কবীরের আকুতি তার ছোট ভাইকে যেনো জীবিত আবার পরিবারের মাঝে ফিরে পায়।


  • যদি কেউ মাহবুব রহমানের বিষয় কোনো তথ্য বা খোঁজ জেনে থাকেন তাহলে অবশ্যই তার বড় ভাই মোঃ নূরুল কবীরকে এই নম্বরে জানাবেন +2966530958182 পরিবার ফিরে পাক প্রিয়ো মানুষটিকে।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...