Skip to main content

প্রতিদিন বিমানে করে অফিসে যান তিনি!


পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক একটি টেক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা কার্ট ভন বান্দিস্কি। প্রতিদিন লস এঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকোতে প্রায় ৭৭০ মাইল পাড়ি দিয়ে অফিস করেন। তার এই দীর্ঘপথের যাতায়াতের মোট ছয় ঘণ্টার বেশিরভাগ সময়ই থাকতে হয় বিমানে।

সপ্তাহে পাঁচ দিন কাজ করেন তিনি। সকাল ৫টায় ঘুম থেকে উঠে ১৫ মিনিট গাড়ি চালিয়ে লস এঞ্জেলসে নিজের বাড়ি থেকে বব হোপ বারব্যাংক বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে চড়ে ৯০ মিনিটে যান অকল্যান্ডে। এই সময়ে তিনি পাড়ি দেন ৩৫৩ মাইল বা ৫৬৮ কিলোমিটার। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এয়ারলাইন প্রতিষ্ঠান সার্ফ এয়ারের ভবনের পাশেই গাড়ি পার্ক করেন তিনি। প্রতিমাসে তার যাতায়াতের জন্য দিতে হয় ২ হাজার ৩০০ ডলার। বিমানে উঠতে খুব একটা বেশি ঝামেলায়ও পড়তে হয় না তাকে। সামান্য কিছু চেক সেরে কয়েক মিনিটেই বিমানে উঠতে পারেন তিনি।

বিমানে উঠেও কাজ করেন তিনি। অকল্যান্ডে পৌঁছানোর পর আবার গাড়িতে উঠে সানফ্রান্সিকোর উদ্দেশে রওনা দেন বান্দিস্কি।

তবে এই যাত্রায় তাকে পড়তে হয় আবহাওয়াগত সমস্যায়। অনেক সময় দেখা যায় লস এঞ্জেলসে হয়তো দেখে এসেছেন রোদ্দুর, কিন্তু সান ফ্রান্সিসকোতে ঠান্ডা এবং কুয়াশা। 

তিনি বলেন, প্রথম কয়েকমাস কিছুটা সমস্যা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি।

সকাল সাড়ে ৮টার মধ্যে অফিসে ঢুকে কাজ শেষে বের হন ৫টা নাগাদ। এরপর আবার অকল্যান্ডে গিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমানে উঠেন তিনি। বাড়িতে পৌঁছান রাত ১১টা নাগাদ।

তিনি বলেন, আমি নিজের ছয় ঘণ্টার যাত্রাপথ নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা নতুন দিনের অপেক্ষায় থাকি আমি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...