Skip to main content

সাকিবকে ‘মুক্ত’ করে দিলো কলকাতা নাইট রাইডার্স


আইপিএলে সাকিব আল হাসান মানেই যেন কলকাতা নাইট রাইডার্স। একে তো পশ্চিমবঙ্গের দল, যাদের সাথে বাংলাদেশের মিল অনেক; সেই সাথে সাকিব আবার সেই দলের ক্রিকেটার। আইপিএল দেখা বাংলাদেশের অর্ধেকেরও বেশি সমর্থকের প্রিয় দল ছিল তাই কলকাতা নাইট রাইডার্স।


বাংলাদেশিদের কলকাতা নাইট রাইডার্সের প্রতি আরেকটা কারণ ছিল- আইপিএলের মতো হেভিওয়েট টুর্নামেন্টে নিয়মিত প্রতিনিধিত্ব করে আসছেন কেবল সাকিবই, আর সেই সাকিব যে দলের সমর্থক সেই দলের প্রতিই তো থাকবে সমর্থকদের সমর্থন। তবে এবার কলকাতার সেই সমর্থনে কিছুটা ভাঁটা দেখা দিতে পারে। কেননা দীর্ঘদিনের সেনানী সাকিব আল হাসানকে যে ছেড়ে দিয়েছে কলকাতা!

ছেড়ে দেওয়ায় অবশ্য সাকিবের আইপিএলে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। বরং আবার সেই কলকাতার জার্সি গায়েই দেখা যেতে পারে সাকিবকে! তবে সাকিবকে কার্যত ‘মুক্তি’ দিয়েছে কেকেআর। নিয়ম অনুযায়ী প্রতি আসর শেষে পরের আসরের জন্য নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় দলে ধরে রাখা যায়। গত সাত বছর ধরে সাকিবকে নিজেদের ডেরায় ধরে রেখেছিল বলিউড তারকা শাহরুখ খানের দল। তবে এবার আর সেই পথে হাঁটছে না আইপিএলের অন্যতম সফল দলটি। সাকিবকে এবার তারা ছেড়ে দিচ্ছে নিলামের টেবিলে। আর সেখানেই নির্ধারিত হবে সাকিবের এবারের আইপিএলের দল।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে পেতে অন্য দলগুলো যে মরিয়া থাকবে, এ নিয়ে সন্দেহ নেই। সাকিব কলকাতায় খেলা অবস্থায়ও তার দিকে দৃষ্টি রেখেছিল অন্য দলগুলো। যদিও কলকাতা সাকিবকে নিলামের জন্য না ছাড়ায় দল পাল্টানোর সুযোগই পাননি বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আগামী আইপিএলের নিলাম। এই নিলামের জন্য সম্প্রতি ৮ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম বিসিসিআইয়ের কাছে পাঠিয়েছে বিসিবি। সেখানে আছে সাকিবের নামও, আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্য থেকে তিনিই আছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কড়া নজরে।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...