Skip to main content

ককপিটে দুই পাইলটের হাতাহাতি!



মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই পাইলট। উড়োজাহাজের প্রধান পাইলট সহকারী এক নারী পাইলটকে চড় মেরেছিলেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান পরিবহনের মহাপরিচালক জানিয়েছেন, ৩২৪ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে এই ঘটনা ঘটানোর দায়ে ওই পাইলট ও সহকারী পাইলটকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধান পাইলটের লাইসেন্স বাতিল করাও হয়েছে। ঘটনা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় নয় ঘণ্টা ওড়ার পর ককপিটে ওই দুই পাইলটের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে প্রধান পাইলট সহকারী নারী পাইলটকে চড় মারেন। এরপর ওই নারী পাইলট কাঁদতে কাঁদতে ককপিট থেকে বেরিয়ে আসেন। পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তিনি আবার ককপিটে চলে যান।

জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলছে, ওই সহকারী নারী পাইলট যদি প্রধান পাইলটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান তাহলে তাঁকে সহায়তা করা হবে।

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জায়গা! (ভিডিও)

জেট এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেন, ককপিটে ‘ভুল বোঝাবুঝির’ কারণেই এমনটা হয়েছে। সমঝোতার পরে দুই শিশুসহ ৩২৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু নিয়ে উড়োজাহাজটি নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করেছে।

জেট এয়ারওয়েজের ওই মুখপাত্র বলেন, জেট এয়ারওয়েজের কাছে যাত্রীদের, ক্রু ও সম্পদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তা প্রসঙ্গে কর্মীদের কোনো ব্যাপারে ছাড় দেওয়া হয় না।

সূত্র:প্রথম আলো

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...