Skip to main content

নোয়াখালীর ২ যুবকের সব স্বপ্ন ভেসে গেল যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড রিও নদীতে


অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকালে টেক্সাস সীমান্তের নদীতে ডুবে নিহত নোয়াখালীর দুই যুবকের লাশের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে ভেসে গেলে আমেরিকার রিও গ্রান্ড নদীতে!! বাংলাদেশের দুই হতভাগ্য তরুণের নিথর মরদেহ মিলেছে যুক্তরাষ্টের টেক্সাসের রিও গ্রান্ড নদীতে। দু'জনই বাংলাদেশী নাগরিক নিশ্চিত করেছে যুক্তরাষ্টের স্থানীয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের নিকট এদের ঠিকানা নেই। স্থানীয় হাসপাতালে তাদের মরদেহ সংরক্ষণ করা আছে।
বাংলাদেশ থেকে সাউথ ও সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশ পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় টেক্সাসের রিও গ্রান্ড নদী তে ডুবে মারা যায় তারা। দু'জনেরই বাড়ী নোয়াখালী জেলাতে। ছবিতে প্রথম জনের নাম মাইনুল হাসান হৃদয় বাড়ি বেগমগঞ্জ আর শেষের জনের নাম নাঈম বাড়ি সোনাইমুড়িতে ।

নিহত নোয়াখালীর মাইনুল হাসান হৃদয় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে আর সোনাইমুড়ির নাঈমের বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি।
ছবি দেখে মাইনুল হাসানের খালাতো ভাই নিউইয়র্কের বাসিন্দা বোরহান উদ্দীন নিশ্চিত করেছেন, এই ছবি তাঁর খালাতো ভাইয়ের। আর মাইনুল হাসান হৃদয়ের বয়স ২১ বছর বলে জানা গেছে।

  • এর আগে গত বছরের এই সময় আরমান নামের আরও একজন বাংলাদেশির মৃতদেহ পাওয়া গিয়েছিল রিও গ্র্যান্ডি নদীতে। টেক্সাসের এল প্যাসো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছিল ২৭০ জনের মতো, যেটা অন্য সব দেশের অভিবাসনপ্রত্যাশীর চেয়ে বেশি বলে জানিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...