Skip to main content

সিঙ্গাপুরে ‘নকল’ কিম জং উন আটক



উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনকে সামনে রেখে সিঙ্গাপুরে আগত কিম জং উনের বেশধারী এক হংকংয়ের নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

৮ জুন, শুক্রবার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আটক নকল কিমের প্রকৃত নাম হাওয়ার্ড এক্স। তিনি হংকংয়ের নাগরিক। হাওয়ার্ডের দাবি, সম্মেলনের সময় একটি মল ও সিফুড রেস্তোরাঁর পক্ষে প্রচারণা চালাতে তিনি সিঙ্গাপুরে এসেছেন।

হাওয়ার্ড জানান, আটকের পর পুলিশ কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করেছেন এবং দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দিয়েছেন।সিঙ্গাপুরে এভাবেই ছবির পোজ দেন হাওয়ার্ড। ছবি: এএফপি

সিঙ্গাপুরে এভাবেই ছবির পোজ দেন হাওয়ার্ড। ছবি: এএফপি

হাওয়ার্ড দাবি করেন, পুলিশ তাকে সেন্তোসা আইল্যান্ড ও শাংগ্রিলা হোটেল থেকে দূরে থাকতে বলেছে। আগামী মঙ্গলবার সেন্তোসা আইল্যান্ডের চেপেলা হোটেলে কিম ও ট্রাম্প বৈঠকে বসবেন। আর সিঙ্গাপুর সরফকালে ট্রাম্প শাংগ্রিলা হোটেলে অবস্থান করবেন।

হাওয়ার্ড এক্স আরও জানান, তিনি কোনো বিক্ষোভে অংশ নিয়েছেন কিনা তা পুলিশ জানতে চেয়েছে। তবে সিঙ্গাপুরের পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সিঙ্গাপুরে শুধুমাত্র নির্দিষ্ট এলাকা হং লিম পার্কে পার্ক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিক্ষোভের আয়োজন করা যায়। অন্য আর সব সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিতে হয়।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...