Skip to main content

সাত দিনের শিশুকে 'বিক্রি', পুলিশের চাপে ফেরত

কুষ্টিয়ায় ‘বিক্রি’ হওয়া সাত দিনের শিশু ফাতেমাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে শিশুটিকে উদ্ধার করে মা জেসমিনের কাছে ফিরিয়ে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেসমিনের আগে একটি বিয়ে হয়েছিল। পরে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ানের পাইকপাড়া এলাকার রবিউলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেন। দু’জনের ঘরে পর পর তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্ত্রীকে তালাক দেন উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার রবিউল ইসলাম। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর হোসেন জানান, দুই পরিবার সামাজিকভাবেই তাদের তালাকের বিষয়টি মিটমাট করে।  গত ১৬ নভেম্বর এক সালিশি বৈঠকে স্ত্রীকে তালাক ও সাত দিনের শিশু কন্যা ফাতেমাকে বিক্রির ঘটনায় তোলপাড় শুরু হয়। একই সময় মাত্র সাত দিনের কন্যা শিশুকে নিয়ে বিক্রি করে দেন তিনি। এমন সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে শিশুটিকে না পাওয়ায় রবিউলের পরিবারকে চাপ দেয় পুলিশ। তাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার রাতে শিশুটিকে থানায় হাজির করেন রবিউল ইসলাম ও তার পরিবার। এরপর শিশুটিকে তার মা মা জেসমিনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রবিউলের পরিবারের দাবি, শিশুটিকে বিক্রি করা হয়নি। তালাকের পর তার মা এত ছোট বাচ্চাকে সঙ্গে নিতে না চাইলে তাকে রবিউলের এক বোনের কাছে দেয়া হয় দেখভাল করার জন্য।

তবে থানায় সাবেক স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগ করেননি জেসমিন।  তিনি বলেন, স্বামী জোর করে আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। শিশুটিকে ফিরে পেয়ে আমি খুশি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...