Skip to main content

জীবিকার সন্ধানে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরল আনোয়ার


অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে ধার দেনা করে প্রায় সাত মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আনোয়ার হোসেন মন্ডল (৪০)। সেখানে গিয়ে কাজ না পেয়ে প্রায় চার মাস বেকার বসে থাকার পর গত জুলাই মাসে একটি চাকরি জোটে তার। স্বপ্ন দেখেন সুন্দর ভবিষ্যতের। চাকরিতে ঢুকেই স্ত্রীকে ফোন করে বলেছিলেন, খুব দ্রুতই পাওনাদারদের টাকা পরিশোধের জন্য টাকা পাঠাবেন। ছেলে-মেয়েদের ভাল স্কুলে পড়াশুনা করাবেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার সব স্বপ্ন।
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা কান্দিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনোয়ার জীবন-জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে লাশ হয়ে ফিরলেন।
শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে নিহত আনোয়ারের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বৃদ্ধ বাবা সন্তানের নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান। স্ত্রী লাশের পাশে বার বার ছুটে যাচ্ছেন প্রিয় মানুষের মুখখানা একবার দেখার জন্য। বারবার মূর্ছা যান তিনি। সন্তান দুটি কাঁদছেন অঝোর ধারায়। উপস্থিত সবাই তাদের কি সান্তনা দিবে। কেউ কোন ভাষা খুঁজে পাচ্ছিলেন না।
এর আগে শুক্রবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে নিহত আনোয়ারের কফিন গ্রহণ করেন ছোট ভাই আজাদ হোসেন। শুক্রবার বিকেলে আনোয়ারের মৃতদেহ বাড়িতে আসছে এমন সংবাদ গ্রামে পৌঁছালে শত শত শোকার্ত মানুষ আগে থেকেই বাড়িতে গিয়ে ভিড় করতে থাকে।
নিহতের ছোট ভাই আজাদ হোসেন জানান, আমরা চার ভাইয়ের মধ্যে আনোয়ার মেজ। জীবিকার সন্ধানে গত সাত মাস আগে তার চাচাতো ভাই হাবিবুর রহমানের মাধ্যমে সৌদির রাজধানী রিয়াদে পাড়ি জমান। গত দুইমাস পূর্বে রিয়াদ থেকে ৪২০ কিঃ মিঃ দূরে হাবুব এলাকায় আল-আলাইদ কোম্পানিতে চাকরি শুরু করেন।
রাস্তার পাশে কর্মস্থলে কাজ করার সময় একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে দেশটির পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করেন। পরের দিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। বহু প্রতিক্ষার পরে দির্ঘ ২ মাস পরে শুক্রবার ভোরে দেশে আসে ভাইয়ের লাশ। সেখান থেকে বিকেলে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ। জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শফিক তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামিকাল(বুধবার) কথা বলবেন বলে জানান। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছেে। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামির নাম রয়েছে। আসিফকে শিগগির আদালতে সোপর্দ করা হবে।