Skip to main content

প্রতিমন্ত্রী-এমপি টপকে নৌকায় উঠলেন টিটু


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম ও বর্তমান এমপি খন্দকার আব্দুল বাতেনকে টপকে নৌকায় উঠলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।

শনিবার পর্যন্তও ধোঁয়াশায় ছিল টাঙ্গাইল-৬ আসনে কে পাবেন নৌকা। নির্বাচনী হাওয়া বইতে শুরু করার পূর্ব থেকেই  দেলদুয়ার-নাগরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনটি ভাগে বিভক্ত ছিল। দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক ও তার অনুসারীরা তারানা হালিমের পক্ষে মাঠে ছিলেন।
একই উপজেলার আওয়ামী লীগ সভাপতি খন্দকার ফজলুর রহমান ও তার অনুসারীরা ছিলেন আহসানুল হক টিটুর পক্ষে।
বর্তমান এমপি খন্দকার আব্দুল  বাতেনের পক্ষের আওয়ামী লীগের একটি অংশ ছিল। এতে মনোনয়ন পেতে গণসংযোগে নেতাকর্মীরা তিন ভাগে বিভক্ত ছিল। নিজ নিজ অবস্থান থেকে স্থানীয় নেতাকর্মীরা প্রচার করতেন তার নেতাই মনোনয়নে এগিয়ে।
তবে মনোনয়নের সংবাদ প্রকাশের পর দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্মাদক এম শিবলী সাদিক বলেন, নৌকা যার হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার হয়েই কাজ করবেন।
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
এদিকে আহসানুল ইসলাম টিটুর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেন নেতাকর্মী ও ভোটাররা।
পাশাপাশি তাকে অভিনন্দন জানিয়েছেন নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক।
দলীয় মনোনয়ন পেয়ে আহসানুল ইসলাম টিটু নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি মানুষের দোয়া ও নৌকা মার্কায় ভোট চান। তিনি দলের সব ইউনিটের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয় নিশ্চিত করার আহবান জানান।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...