Skip to main content

সূর্যে মহাকাশযান পাঠাচ্ছে নাসা!





চাঁদে, মঙ্গলে ও অন্যান্য দূর গ্রহে অভিযান তো চলেছে, চলছেও। কিন্তু গণগনে আগুনের গোলা সূর্যে অভিযান বিস্ময়কর। আর এই অবাক করা পরিকল্পনাটাই এবার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এনডিটিভি জানিয়েছে, আগামী বছরই সূর্য অভিযানে রোবটিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। জ্বলন্ত সূর্যের বায়ুমন্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এর ৬০ লক্ষ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করবে মাহাকাশযানটি। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সোলার প্রোব প্লাস’ মিশন। নাসার বিজ্ঞানী এরিক ক্রিস্টিয়ান বলেন, “সূর্যে এটিই হতে চলেছে আমাদের প্রথম অভিযান।” পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের উপরিভাগে যাওয়া সম্ভব হবে না বলে জানালেও গবেষক ক্রিস্টিয়ান বলেন, “তবে এ মহাকাশযানটি সূর্যের যতটা সম্ভব কাছে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আনবে।” আশা প্রকাশ করে তিনি বলেন, এ মিশন থেকেই হয়ত আমরা জানতে পারব সূর্যের পৃষ্ঠ যাকে বলা হয় ফোটোস্ফেয়ার সেটি এর এটমোসফেয়ার কোরোনার মত এতটা উত্তপ্ত নয় কেন। নাসার হিসাবমতে, সূর্যের উপরিভাগের তাপমাত্রা মাত্র ৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর বায়ুমন্ডলের তাপমাত্রা ২০ লাখ ডিগ্রি সেলসিয়াস। “সূর্যের পৃষ্ঠদেশের চেয়ে বায়ুমন্ডল এতবেশি উত্তপ্ত কেন এটি একটি রহস্য”, বলেন ক্রিস্টিয়ান । এ বিষয়টি ছাড়াও সূর্য অভিযানে বিজ্ঞানীরা আরও জানতে চান সোলার উইন্ডের গতি এত বেশি হয় কিভাবে। 

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ। জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শফিক তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামিকাল(বুধবার) কথা বলবেন বলে জানান। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছেে। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামির নাম রয়েছে। আসিফকে শিগগির আদালতে সোপর্দ করা হবে।