Skip to main content

ফেসবুকে পরিচয়,প্রেমের টানে মার্কিন নারী বাংলাদেশে!



 প্রেমের টানে যুক্তরাষ্ট্র ছেড়ে আমেরিকান নারীর বাংলাদেশে আগমন। প্রেমের টানে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান মেয়ে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক কৌতুহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ।

ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের এই পরিচয় পরবর্তীতে প্রেমে রুপ নেয়। গত  জানুয়ারি মাসে এলিজাবেথ তার ভালবাসাকে বাস্তবে পাওয়ার জন্যে বাংলাদেশে পাড়ি দেন।  অবশেষে গত কয়েকদিন আগে খ্রিষ্টান ধর্ম মতে তাদের বিয়ে হয়। এখন তারা সংসার করছে, সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন। এলিজাবেথ জানিয়েছে তার ভালবাসার মানুষ কে পেয়ে সে খুব খুশি।


তাকে নিয়ে ভবিষ্যত ভাবনা ভাবছে,যাতে পরিবারের সকলে তার মাধ্যম দিয়ে ভাল ভাবে চলতে পারে। অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালবাসার দাম দিয়ে বাংলাদেশের মত একটি দেশে এসেছে সেই জন্য আমি গর্বিত। তাছাড়া সে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো।

এলিজাবেথের পরিবারের লোকজনের অমতে তিনি চাকুরি করে টাকা রোজগার করে বাংলাদেশে চলে এসেছে। এ ব্যাপারে রাখাল গাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম জানান, মার্কিন মেয়ে এলিজাবেথ সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে। বাস্তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুশি হয়েছি। প্রতিদিন নববধুকে দেখতে এলাকার লোক ভীড়ও জমাচ্ছে।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...