Skip to main content

মন্ত্রিসভা থেকে অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা


দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অর্থমন্ত্রী প্রবীণ গর্ধানকে বরখাস্ত করেছেন। এনিয়ে নানা জল্পনা-কল্পনার কয়েকদিন পর তিনি এমন পদক্ষেপ নিলেন।
প্রেসিডেন্টের দপ্তর থেকে বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে বলা হয়, মালুসি গিগাবাকে গর্ধানের স্থলাভিষিক্ত করা হবে। এ সপ্তাহের গোঁড়ার দিকে যুক্তরাজ্য থেকে গর্ধানকে ডেকে পাঠান জুমা। পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি যুক্তরাজ্য সফরে ছিলেন। তবে বৃহস্পতিবার নাটকীয়ভাবে মন্ত্রিপরিষদে ব্যাপক রদবদল করেন তিনি।
প্রেসিডেন্ট জুমার বিবৃতিতে বলা হয়, ‘আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন আনার এবং দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে সহকর্মীদের সঙ্গে নিরলসভাবে কাজ করতে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রী ও উপ-মন্ত্রীদের আমি নির্দেশ দিয়েছি।’
উল্লেখ্য, গত অক্টোবরে গর্ধানকে জালিয়াতির মামলায় অভিযুক্ত করা হয়। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বর্ণনা করেন তিনি।


এরআগে, ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) মিত্র দক্ষিণ আফ্রিকান কমিউনিস্ট পার্টি গর্ধানকে বরখাস্তের পরিকল্পনায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। গর্ধান আন্তর্জাতিকভাবে একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তবে এএনসি’র সিনিয়র অনেক নেতা অর্থমন্ত্রীকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন। এএফপি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ। জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শফিক তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামিকাল(বুধবার) কথা বলবেন বলে জানান। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছেে। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামির নাম রয়েছে। আসিফকে শিগগির আদালতে সোপর্দ করা হবে।