পশু-পাখি ভালো বাসেন এমন মানুষের সংখ্যা এই পৃথিবীতে নেহায়েত কম নয়। কিন্তু তাই বলে ১২২টি বিড়ালের সঙ্গে বসবাস? ব্রিটেনের এক নারী ঠিক সেই কাজটিই করছেন। তিনি ১২২টি বিড়ালের সঙ্গে বসবাস করছেন। ! মানুষ নিজের ইচ্ছে পূরণের জন্য কতকিছুই না করেন। এক টুকরো সুখের আশায় রাজ সিংহাসন পর্যন্ত ছাড়তে পিছপা হন না। কিন্তু তাই বলে একটু সুখের জন্য এতেগুলো বিড়ালের সঙ্গে বসবাস! বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও এমন কাজটি করেছেন ব্রিটেনের কেন্ট নগরীর ডাউনি গ্রামের । তিনি প্রায় ১২২টি বিড়ালের সঙ্গে জীবনযাপন করছেন। সংবাদ মাধ্যমকে সিলভানা ভ্যালেন্তিনো বলেন, ‘এটি আমার এক ধরনের আসক্তি। আমার শতাধিক বিড়াল রয়েছে। তাদের সবাইকে দেখাশোনা করাকে আমি কাজ মনে করি। বিড়ালের কোনো কিছু হলে তা আমি একেবারেই সহ্য করতে পারি না।’ সিলভানা ভ্যালেন্তিনো আরও বলেন, ‘কেও যখন আমার বাড়িতে আসে তখন অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার স্বামী আছে কি না। সে বিড়ালগুলোকে সহ্য করতে পারে কি না। উত্তরে আমি বলি, টনি (আমার স্বামী) এগুলোতে কিছু মনে করে না। তাছাড়া তাদের কীভাবে আমি তদারকি করি এই বিষয়টি টনি খেয়াল করে। যে কারণে তাকে এবং বিড়ালগুলোকে নিয়ে আমি সুখে আছি। একটু সুখে থাকতেই এসব কিছু করা। তার বিড়াল পালন দেখে এলাকার মানুষও প্রশংসা করেন। কারণ এমন বিড়াল পাগল সচরাচর দেখা যায় না।
প্রশ্ন : কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর : কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

Comments
Post a Comment