Skip to main content

জাতীয় পুরস্কার ফেরত দেবেন অক্ষয়!

বলিউডের খিলাড়ি খ্যাত সুপারস্টার অক্ষয় কুমারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক চলছেই। জাতীয় পুরস্কার নির্বাচনের জুরি-প্রধান পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে এ সুপারস্টারের বিশেষ সখ্যতা থাকায় পুরস্কার জিতেছেন বলে দাবি নিন্দুকদের। আর বিষয়টি নিয়ে চরম বিরক্ত বলিউড খিলাড়ি। সম্প্রতি সংবাদ সম্মেলন করে অক্ষয় নিজের বিরক্তি প্রকাশ করেন। নিন্দুকদের কড়া জবাব দিয়ে বি-টাউনের ‘রুস্তম’ বলেন, 'চাইলে পুরস্কার ফেরত নিয়ে নিন।' সোমবার মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় বলেন, '২৫ বছর ধরে শুনে আসছি, যখনই যিনি পুরস্কার পান, তা নিয়ে শুরু হয় সমালোচনা। এটা নতুন কোনও ব্যাপার নয়। বিতর্ক তৈরি করার লোকের অভাব নেই। এর পাওয়া ঠিক হয়নি, ও পেলে ভাল হত- এসবই বলা হয়। ২৬ বছর পর আমি এই পুরস্কার জিতেছি। সেটাও ফেরত নিতে চাইলে নিয়ে নিন।' জাতীয় পুরস্কার জেতা প্রসঙ্গে যে অক্ষয় এই প্রথম মুখ খুললেন, তা নয়। কয়েকদিন আগেও তিনি বলেছিলেন, 'বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেললাম। ছবি বা অ্যাওয়ার্ড পেতে কখনও কারও সামনে হাত পাতিনি। যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল। প্রকাশ ঝা জুরি থাকাকালীন অজয় দেবগনও জিতেছেন৷ তখন তো কোনও কথা ওঠেনি। এখন কেন হচ্ছে?' তবে বন্ধু অক্ষয়ের পাশে দাঁড়িয়ে করণ জোহর বলেছিলেন, অনেক বছর আগেই খিলাড়ি কুমারের এই পুরস্কার পাওয়া উচিত ছিল। তিনি এর যোগ্য। ৪৯ বছর বয়সে ‘রুস্তম’ ছবির জন্য কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার হাতে তুলেন অক্ষয়। অবশ্য তার ঝুলিতে অ্যাওয়ার্ডের সংখ্যা নেহাত কম নয়।


Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...