Skip to main content

সৌদির রাস্তায় রাত কাটাচ্ছেন ২০০ বাংলাদেশি



সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার একটি স্থানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অন্তত ২০০ বাংলাদেশি। জেদ্দা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে হারাজাত নামক স্থানে মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা। গত ১০ দিন ধরে এভাবে অনাহারে রাস্তার পাশে দিন-রাত কাটাচ্ছেন শ্রমিকরা। এরই মধ্যে তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ওই প্রবাসীদের অনেকেই দেশ থেকে ফসলের জমি, স্বর্ণ এমনকি ভিটে-মাটি বিক্রি করে ভাগ্য ফেরানোর জন্য এসেছেন সৌদি আরবে। কিন্তু এখানে এসে পড়েছেন অসাধু দালাল চক্রের খপ্পরে। এভাবে প্রতারণার শিকার হয়েছেন জেদ্দার আল খোদরি ক্লিনিং কোম্পানির মাধ্যমে সৌদি যাওয়া অনেক বাংলাদেশি। তাঁরা এখন সৌদি আরবে কাজ না পেয়ে অনাহারে রাস্তায় থাকছেন। প্রচণ্ড গরমে সেখানেই থাকছেন, ঘুমাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিরা জানান, আবু তাহের, আলী ও আজাদ নামের দালালদের মাধ্যমে সৌদি আরবে আসেন তাঁরা। তাঁদের অনেককে সৌদি আসার জন্য সাত থেকে আট লাখ টাকা করে খরচ করতে হয়েছে। দালালদের মাধ্যমে তাঁরা আল খোদরি কোম্পানিতে ক্লিনিংয়ের কাজে নিয়োজিত হন। কিন্তু ১০-১১ মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি। তাঁদের কর্মসংস্থানও ত্যাগ করতে বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে আল খোদরি কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তাঁদের কোম্পানির লোকজন এখন বেকার রয়েছেন।



তাই সাপ্লাই কোম্পানির পাওনা পরিশোধ করে তাঁদের নিজের কোম্পানিতে ফিরিয়ে নিতে বলা হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, আল খোদরি কোম্পানি তাঁদের পাওনা পরিশোধ করেছে। কিন্তু সাপ্লাই কোম্পানির দালালরা শ্রমিকদের বেতন ও খাওয়া-দাওয়ার খরচ না দিয়ে মুঠোফোন বন্ধ রেখেছেন। এই ব্যাপারে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলে অভিযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, শ্রমিকদের এই সমস্যার বিষয়ে এর আগে তাঁদের কেউ অভিযোগ দেয়নি। এখন তাঁরা অভিযোগ আমলে নিয়েছেন। ওই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য একজন কর্মকর্তাকে তাৎক্ষণিক নিয়োগ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তাঁদের আইনি পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...