Skip to main content

মঙ্গলগ্রহ সম্পর্কে কয়েকটি মজার তথ্য!


মঙ্গল গ্রহ নিয়েমাদের আগ্রহের যেনো শেষ নেই। মঙ্গলগ্রহ কেমন, মঙ্গলগ্রহে কি কি রয়েছে বা মঙ্গলগ্রহ নিয়ে এ যাবত কী কী গবেষণা হয়েছে, এমন নানা তথ্য জানার জন্য আমাদের আগ্রহের শেষ নেই। আজ জেনে নিন মঙ্গলগ্রহ সম্পর্কে কয়েকটি মজার তথ্য।
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় চলছে মঙ্গলগ্রহে মানব অভিযান নিয়ে নানা আয়োজন। আগামী এক দশকের মধ্যেই মঙ্গলগ্রহে মানুষ পাঠাতে তৎপরতা চালাচ্ছে এই সংস্থাটি।
সম্প্রতি মঙ্গল অভিযানে যে গাড়ি ব্যবহার করা হবে, সেটি জনসমক্ষে প্রদর্শনীর জন্য নেওয়া হয় নিউইয়র্কের সি-এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে।
বিজ্ঞানীরা বলছেন, লাল গ্রহে প্রথম পা রাখতে চলেছেন যে ব্যক্তি, তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে জন্মগ্রহণও করেছেন। তার বয়স এখন ১০ থেকে ১৮ বছরের মধ্যে। সুতরাং তরুণ প্রজন্মের আগ্রহ এই লাল গ্রহের প্রতি একটু বেশি থাকাটাই স্বাভাবিক ব্যাপার।
আজ জেনে নিন মঙ্গলগ্রহ সম্পর্কে কিছু মজার তথ্য- যেগুলো আরেক অর্থে বিস্ময়করও বটে।
# মঙ্গলগ্রহে অবস্থিত সৌরজগতের সর্ববৃহৎ পর্বত। এই পর্বতটির নাম অলিম্পাস মন্স, এর উচ্চতা ২১ কিলোমিটার। পৃথিবীর মতোই মঙ্গলগ্রহেও রয়েছে ম্যাগনেটিক ফিল্ড।
# সৌরজগতের দ্বিতীয় এবং ক্ষুদ্রতম গ্রহ হলো মঙ্গল। ব্যাসার্ধের দিক দিয়ে এই গ্রহটি পৃথিবীর প্রায় অর্ধেক সমান। তবে পৃথিবীর ভূ-ত্বকের ৭০ শতাংশই জলাবদ্ধ থাকার কারণে এর ভূ-খণ্ডের পরিমাণ প্রায় পৃথিবীর সমান।
# মঙ্গলগ্রহের ইংরেজি নাম ‘মার্স’ শব্দটি এসেছে রোমান মাইথলজির যুদ্ধের দেবতার নাম হতে। ইতিপূর্বে জ্যোতির্বিদরা মঙ্গলগ্রহকে লাল গ্রহ বলেই ডাকতেন। মঙ্গলগ্রহের দু’টি উপগ্রহ ফোবোস এবং ডেইমোস। জোনাথন সুইফটের গালিভারস্‌ ট্রাভেলস্‌ বইতে নাম দু’টির প্রথম উল্লেখ করা হয়েছে। তবে মঙ্গলগ্রহের উপগ্রহ আবিষ্কারের ১৫১ বছর পূর্বেই গালিভারস্‌ ট্রাভেলস্‌ বইটি রচিত হয়।
# পৃথিবীর হিসাব মতে ৬৮৭ দিনে মঙ্গলগ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর মতোই মঙ্গলেও ঋতুবৈচিত্র্যের দেখা মেলে। কিন্তু মঙ্গলের একটি ঋতু পৃথিবীর তুলনায় দ্বিগুণ সময় স্থায়ী হয় ।
# মঙ্গলগ্রহের ভূ-পৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ পৃথিবীর প্রায় ৩ ভাগের ১ ভাগ। অর্থাৎ পৃথিবীতে কারও ওজন যদি হয় ১০০ কেজি, মঙ্গলগ্রহে তা দাঁড়াবে ৩৮ কেজি। পৃথিবীর তুলনায় অন্তত ৩ গুণ বেশি উচ্চতায় লাফানো যায় মঙ্গলগ্রহে।
# মঙ্গলগ্রহে বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর মতোই, রয়েছে পাহাড়, উপত্যকা, মরুভূমি এবং মেরুদেশীয় বরফও! পৃথিবী হতে সূর্যের যে আকৃতি দেখা যায়, মঙ্গলগ্রহ হতে তার অর্ধেক দেখায়।
# মঙ্গলগ্রহের কক্ষপথ ডিম্বাকৃতির হওয়ায় বছরের একটি নির্দিষ্ট সময় ধরে পুরো গ্রহে শক্তিশালী বালুঝড় তৈরি হয়ে থাকে। কখনওবা এই ঝড় একমাসেরও বেশি সময় স্থায়ী হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র : ঢাকা টাইমস

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...