Skip to main content

রেকর্ডের পাতায় ‘বড় ছেলে’




গেল ঈদুল ফিতর থেকেই ফের জমজমাট হয়ে উঠেছে ছোট পর্দার ঈদ। অন্ত বড় পর্দার চেয়ে ঈদের সময়টায় এখন মানুষ বেশী ঝুঁকছে ছোট পর্দার দিকে। ভালো গল্প, নির্মাণ দিয়ে মোটামুটি তুষ্ট করার মতো বেশ কিছু নাটক ঈদকে উপলক্ষ্য করে তৈরি হচ্ছে। গেল ঈদে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে মধ্যবিত্ত পরিবারের গল্পে নির্মিত ‘বিকাল বেলার পাখি’ নাটকটি। আর এবারও ঈদুল আযহায় তুমুল দর্শক প্রিয়তার তালিকায় আছে মধ্যবিত্ত পরিবারের গল্পে নির্মিত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নামের নাটকটি। এরইমধ্যে নাটকটি ছোট পর্দার ইতিহাসে নামও লেখিয়ে ফেলেছে।
গেল ঈদে ছোট পর্দায় বেশ কয়েকটি নাটক দর্শক প্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘বড় ছেলে’ একটু বেশীই আলোচিত। শুধু তাই না, একজন সাধারণ দর্শকতো ‘বড় ছেলে’কে ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেও মন্তব্য করে বসেছেন। তবে কি কারণে ইতিহাসের পাতায় ‘বড় ছেলে’র নাম থাকবে সেটাও যুক্তি দিয়ে বলেছেন তিনি। 
ঈদের নাটকের মধ্যে এখন চারদিকে ‘বড় ছেলে’র জয় জয়কার। নাটকটি ইউটিউবে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়াও দুস্কর। আর ইউটিউবে গত নয়দিনে নাটকটি করে ফেলেছে কিছু বিস্ময়াভূত কীর্তি। ‘বড় ছেল ‘র অর্জন গুলো নিম্নরূপ :
১।মাত্র ৯ দিনে ৫০ লক্ষ ইউটিউব ভিউ যা কিনা বাংলাদেশে কোন নাটক সিনেমা গান ও ৯ দিনে ৫০ লক্ষ ভিউ হয় নি আগে।

২।কোন নাটক হিসেবে সর্ব প্রথম বাংলাদেশে ৫০ লক্ষ ভিউয়ের যোগ্যতা অর্জন করেছে ‘বড় ছেলে’।

৩।বাংলাদেশে প্রথম কোন কন্টেন্ট হিসেবে ইউটিউবে লক্ষাধিকের উপরে লাইক বর্তমানে ১ লক্ষ ৫৩ হাজার লাইক ও ৩০ হাজার কমেন্ট পড়েছে ইউটিউবে ।

৪।বাংলাদেশে আগে কোন নাটক নিয়ে এত মাতামাতি হয়নি ফেসবুকে ট্রল ও আলোচনা রেকর্ড পরিমাণ দর্শকের পোস্ট ফেসবুকে এবং ইউটিউবে ‘বড় ছেলে’র রিভিউ নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও আপলোড হয়েছে।

৫। দর্শকদের অনুরোধে এই প্রথম কোন নাটক টানা তিন দিন টিভি চ্যানেলে পুনরায় অন-এয়ার হয়েছে।

Comments

Popular posts from this blog

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি।

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মু...