Skip to main content

ভারতে ধর্ষণের অপরাধে কুরআনের বিধান চালু হচ্ছে!



ধর্ষণ সম্পর্কে ইসলামে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নির্ণয় করা হয়নি। তবে বিবাহ ছাড়া যে কোনো যৌন সম্পর্কই ইসলামে মারাত্মক অপরাধ। এবার ধর্ষণের অপরাধ ঠেকাতে ভারত সরকার মৃত্যুদণ্ডের বিধান বাস্তবায়ন করতে যাচ্ছে!
যদিও ইসলামে বিবাহ বহির্ভূত যৌন অপরাধ তথা ব্যভিচারের শাস্তি একটু ভিন্ন। ব্যভিচারী যদি বিবাহিত হয় তবে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া। আর যদি ব্যভিচারী অবিবাহিত হয় তবে একশত দোররা বা বেত্রাঘাত করা। এতে ব্যভিচারী বাঁচতেও পারে আবার মৃত্যুবরণও করতে পারে। এ বিধান নারী-পুরুষ উভয় ব্যভিচারীর জন্য নির্ধারিত।
বিভিন্ন তথ্যে জানা গেছে, ভারত সরকার ১২ বছরের নিচের কোনো শিশুকে ধর্ষণ করা হলে শাস্তি স্বরুপ ধর্ষককে মৃত্যুদণ্ডের বিধান চালু করতে যাচ্ছে। তা যদি বাস্তবায়ন হয় তবে নিঃসন্দেহে ভারতে এ অপরাধ প্রবণতা অনেক বেশি কমে আসবে।
সমাজের শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আজ থেকে ১৪০০ বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ধর্ষণের শাস্তি প্রনয়ন করেছেন। আর তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে ভারত।
ভারতে ধর্ষণ অপরাধের জন্য শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড নিশ্চিত হলে নিঃসন্দেহে সমাজে শান্তি ও নিরাপত্তা আসবে। ধর্ষণের অপরাধও কমে আসবে।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে?

প্রশ্ন :  কোট, প্যান্ট, টাই পরলে কি গুনাহ হবে? উত্তর :  কোট, প্যান্ট, টাই এগুলো পরলে গুনাহ হবে মর্মে কোনো হাদিস, কোনো  দলিল, কোনো রেওয়ায়েত বা ফতোয়া কোথাও কিছু আসেনি। তবে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে, তার মধ্যে একটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে এই, মানুষ যে পোশাকগুলো পরবে, তার মধ্যে যেগুলো সতরের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো একটু ঢিলেঢালা হবে, যাতে করে এমন টাইট ফিটিং না হয় যে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এটা পোশাক পরেও উলঙ্গ থাকার মতো। যদি এমনটিই হয়, রাসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে, তারা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা উলঙ্গ। এ জন্য পোশাকের যে ইসলামিক কোড রয়েছে, সেই কোড লঙ্ঘন করলে আপনার সতরও ঢাকা হবে না, পোশাক পরাও হবে না। এই পোশাক পরলে গুনাহের কাজ হবে। কিন্তু কেউ যদি প্যান্ট পরেন, আর সেই প্যান্ট যদি ঢিলেঢালা হয়, স্বাভাবিকভাবে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে টাইও এক ধরনের পোশাক। এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ হবে। কোনো অঞ্চলে এটা সৌন্দর্যের জন্য বা শীতের জন্য পরা হতে পারে। পোশাকের দুটি দিক রয়েছে। আল্লাহতা...

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ। জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শফিক তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামিকাল(বুধবার) কথা বলবেন বলে জানান। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছেে। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামির নাম রয়েছে। আসিফকে শিগগির আদালতে সোপর্দ করা হবে।