Skip to main content

Posts

পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত রাসেল মারা গেছেন

পিরোজপুর শহরের নতুন বাসষ্টান্ড এলাকায় সন্ত্রাসী হামলায় আহত রাসেল সেখ সোমবার (২৪ এপ্রিল) গভীর রাতে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত রাসেল সেখ (৩৮) ইন্দুরকানী উপজেলা পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক শেখের ছেলে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই আলী শেখ। আলী শেখ জানান, তার ফুপাতো ভাই রাসেল সোমবার বিকাল ৫টার দিকে পিরোজপুর শহরতলীর দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে শহরে আসার পথে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রাসেলের মাথায়, শরীর ও হাতে-পায়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত রাসেলকে প্রথমে পিরোজপুর সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাত ১টার দিকে রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলী জানান,খুলনায় ময়নাতদন্ত শেষে রাসেলের লাশ লাহুরীর গ্রামের বাড়িতে এনে দাফন করা হবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ...

জাতীয় পুরস্কার ফেরত দেবেন অক্ষয়!

বলিউডের খিলাড়ি খ্যাত সুপারস্টার অক্ষয় কুমারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক চলছেই। জাতীয় পুরস্কার নির্বাচনের জুরি-প্রধান পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে এ সুপারস্টারের বিশেষ সখ্যতা থাকায় পুরস্কার জিতেছেন বলে দাবি নিন্দুকদের। আর বিষয়টি নিয়ে চরম বিরক্ত বলিউড খিলাড়ি। সম্প্রতি সংবাদ সম্মেলন করে অক্ষয় নিজের বিরক্তি প্রকাশ করেন। নিন্দুকদের কড়া জবাব দিয়ে বি-টাউনের ‘রুস্তম’ বলেন, 'চাইলে পুরস্কার ফেরত নিয়ে নিন।' সোমবার মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় বলেন, '২৫ বছর ধরে শুনে আসছি, যখনই যিনি পুরস্কার পান, তা নিয়ে শুরু হয় সমালোচনা। এটা নতুন কোনও ব্যাপার নয়। বিতর্ক তৈরি করার লোকের অভাব নেই। এর পাওয়া ঠিক হয়নি, ও পেলে ভাল হত- এসবই বলা হয়। ২৬ বছর পর আমি এই পুরস্কার জিতেছি। সেটাও ফেরত নিতে চাইলে নিয়ে নিন।' জাতীয় পুরস্কার জেতা প্রসঙ্গে যে অক্ষয় এই প্রথম মুখ খুললেন, তা নয়। কয়েকদিন আগেও তিনি বলেছিলেন, 'বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেললাম। ছবি বা অ্যাওয়ার্ড পেতে কখনও কারও সামনে হাত পাতিনি। যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল...

হাতীবান্ধায় জামাইয়ের কাণ্ড!

ভালোবেসে বিয়ে। অতঃপর যৌতুকের দাবিতে রোববার অস্ত্র হাতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শ্যালককে পেটালেন জামাই। আর দিনে-দুপুরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে ওই মারামারির ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানার প্রধান ফটক থেকে মাত্র কয়েক গজ অদূরে কাজির বাজার এলাকায়। এতে আহত অবস্থায় ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন দক্ষিণ গড্ডিমারী আবদুল হামিদ, তার স্ত্রী কমলা বেগম, ছেলে আসাদুজ্জামান অন্তঃসত্ত্বা মেয়ে ছাবিনা ইয়াসমিন, পশ্চিম বেজগ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, তার ছেলে রফিকুল ইসলাম ও মেয়ে নিলুফা বেগম। সোমবার বিকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় দু’মাসের অন্তঃসত্ত্বা ছাবিনা ইয়াসমিনের সঙ্গে। এ সময় তিনি জানান, বছরখানেক আগে ভালোবেসে কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন পার্শ্ববর্তী পশ্চিম বেজগ্রামের রফিকুল ইসলামকে। তবে কিছুদিন পর মেয়ের পরিবার বিয়ের বিষয়টি মেনে নিলে হঠাৎই যৌতুকের দাবি তোলে রফিকুল। আর তা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের খড়ক নেমে আসে ছাবিনার ওপর। এরই ধারবাহিকতায় শুক্রবার ছাবিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় রফিকুল ও তার পরিবারের লোকজন। পরে ...

চারাগাছ বাঁচাতে সুদানে বাংলাদেশি পাটের বিপুল চাহিদা

রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষের প্রাণহানির পর ২০১১ সালে সুদান ভেঙে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় দক্ষিণ সুদান নামের আরেকটি স্বাধীন দেশ। জাতিসংঘ-স্বীকৃত ১৯৩ তম দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে দক্ষিণ সুদান। আর গোটা দেশটিকে সবুজে ভরে দিতে এরই মধ্যে বিশাল এক কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে দক্ষিণ সুদান সরকার। কিন্তু ঊষর মরুময়তা আর রোদের প্রচণ্ড তাপে সে অঞ্চলে সবুজ চারাগাছ বাঁচতে পারছে না। সবুজ চারাগাছকে বাঁচাতে তাই প্রয়োজন হয়ে পড়েছে সূর্যতাপরোধী ছাউনি ও আচ্ছাদনের। আর এ ক্ষেত্রে পাটে তৈরি ছাউনি ও আচ্ছাদনই সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তাই বিশাল চাহিদার কথা জানিয়ে বেশ ক’বার বাংলাদেশের কাছে পাট ও পাটে তৈরি পাতলা চট আমদানি করার আগ্রহ জানিয়েছে দক্ষিণ সুদান। কিন্তু বাংলাদেশ সে চাহিদা পূরণ করতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং-এর এক কর্মকর্তা বাংলানিউজের কাছে এসব কথা জানান। তিনি বলেন, তারা বাংলাদেশ থেকেই পাট নিতে চায়। এজন্য তাদের বেশ কয়েকজন প্রতিনিধি বাংলাদেশ সফর করে গেছেন। এখন থেকে পাট ও চটের নমুনা সংগ্রহ করে তারা দেখেছেন বাংলাদেশের পাট দিয়ে গাছের গায়ে আচ্ছাদন ও উপরে ছাউন...

১২২টি বিড়ালের সঙ্গে বসবাস করছেন ব্রিটেনের এক নারী!

পশু-পাখি ভালো বাসেন এমন মানুষের সংখ্যা এই পৃথিবীতে নেহায়েত কম নয়। কিন্তু তাই বলে ১২২টি বিড়ালের সঙ্গে বসবাস? ব্রিটেনের এক নারী ঠিক সেই কাজটিই করছেন। তিনি ১২২টি বিড়ালের সঙ্গে বসবাস করছেন। ! মানুষ নিজের ইচ্ছে পূরণের জন্য কতকিছুই না করেন। এক টুকরো সুখের আশায় রাজ সিংহাসন পর্যন্ত ছাড়তে পিছপা হন না। কিন্তু তাই বলে একটু সুখের জন্য এতেগুলো বিড়ালের সঙ্গে বসবাস! বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও এমন কাজটি করেছেন ব্রিটেনের কেন্ট নগরীর ডাউনি গ্রামের । তিনি প্রায় ১২২টি বিড়ালের সঙ্গে জীবনযাপন করছেন। সংবাদ মাধ্যমকে সিলভানা ভ্যালেন্তিনো বলেন, ‘এটি আমার এক ধরনের আসক্তি। আমার শতাধিক বিড়াল রয়েছে। তাদের সবাইকে দেখাশোনা করাকে আমি কাজ মনে করি। বিড়ালের কোনো কিছু হলে তা আমি একেবারেই সহ্য করতে পারি না।’ সিলভানা ভ্যালেন্তিনো আরও বলেন, ‘কেও যখন আমার বাড়িতে আসে তখন অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার স্বামী আছে কি না। সে বিড়ালগুলোকে সহ্য করতে পারে কি না। উত্তরে আমি বলি, টনি (আমার স্বামী) এগুলোতে কিছু মনে করে না। তাছাড়া তাদের কীভাবে আমি তদারকি করি এই বিষয়টি টনি খেয়াল করে। যে কারণে তাকে এবং বিড়ালগুলোকে নিয়ে আমি সুখে আছি। একটু স...

চর্বি কমায় পেঁপে

পেঁপে একটি সর্বজনীন ফল। প্রায় সব ঋতুতেই পেঁপে পাওয়া যায়। কাঁচা ও পাকা উভয় পেঁপেই শরীরের জন্য উপকারী। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর প্রোটিওলাইটিক এনজাইম। এই উপাদানটি প্রোটিন হজমের জন্য সাহায্য করে। তাই প্রচুর পরিমাণে গরু, খাসি বা মুরগির মাংসের সঙ্গে কাঁচা পেঁপে বা রান্না করা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, মাংসের আমিষ ভালোভাবে রক্তের সঙ্গে মেশে এবং মাংসের চর্বির ক্ষতিকর দিকটা কমিয়ে দেয়। তা ছাড়া মাংসে কাঁচা পেঁপে দিলে তা সিদ্ধ হয় দ্রুত। কাঁচা পেঁপে, শশা, গাজর, লেটুস বা ধনিয়া পাতার সালাদ ওজন কমাতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। পেঁপে যুদ্ধ করে দেহের বাড়তি মেদের বিরুদ্ধে। কাঁচা পেঁপের প্রোটিওলাইটিক এনজাইম ক্যানসার নিরাময়ে রাখে গুরুত্বপূণর্ ভূমিকা। আর এই উপকারের জন্য কাঁচা পেঁপে রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই উত্তম। প্রচুর পরিমাণে ভিটামিন ?এ? ও ?সি?র বসতি পাকা পেঁপেতে। ভিটামিন ?এ, ও ?সি? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যুদ্ধ করে ছোঁয়াচে রোগের বিরুদ্ধে, দাঁত, চুল, ত্বকের জন্য বয়ে আনে সুফল। অ্যান্টি অ্যাজিং ফ্যাক্টর অর্থাৎ বৃদ্ধ বয়সকে দূরে ঠেলে দেওয়ার উপাদান রয়েছে পেঁপেতে। তাই ত্বকের...

এমন একটি শহর হচ্ছে জেরুজালেম- যেখানে কাঁদতে যায় মানুষ।

পৃথিবীতে কত রকম শহর রয়েছে তা বলে শেষ করা যাবে না। এমন একটি শহর হচ্ছে জেরুজালেম- যেখানে কাঁদতে যায় মানুষ। পৃথিবীর অর্ধেক লোক কাঁদতে আসে জেরুসালেম শহরে। তা যেমন তেমন কান্না নয়, না দেখলে বিশ্বাস হয় না। পাথর যদি সত্যি গলতে পারতো, তাহলে দু’হাজার বছরের হলদেটে চুনা পাথরের দেওয়ালও কবেই গলে জেলি হয়ে যেতো। নেহায়েত পাহাড়-কাটা পাথর বলেই গণ-কচুকাটার রক্তস্রোত হতে বুক-ফাটা চোখের জল, কোনও কিছুকেই পাত্তা না দিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। ইংরেজিতে যাকে বলা হয় বিলাপ-দেওয়াল বা ওয়েলিং ওয়াল, হিব্রুতে স্রেফ ‘দেওয়াল’। এটি ছোঁয়ার জন্য লম্বা লাইনে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন প্রতিদিন শত শত মানুষ। জানেন কি? তবে এরা বেশির ভাগই ইহুদি। অন্যরাও রয়েছে। আপাদমস্তক ঢোলা, কালো জামা হতে ব্র্যান্ড-দুরস্ত পাতলুন-স্কার্ফ, দুধে-আলতা হতে কফি-রং, ডাগর চোখ থেকে চ্যাপ্টা নাক, সব রয়েছে এই কান্নার লাইনে। সে এক বিশাল কাহিনী। সামনের ১২-৮-৫- একজনের কান্না শেষ হলেই আসে পরের জনের পালা। সে-ও তখন দু’হাতে দেওয়াল আঁকড়ে, ৭-৮ টনের পাথরের চাঁইয়ে কপাল-গাল ঠেকিয়ে ডুকরে-ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। এরপর জামার ভাঁজ, কী ব্যাগের পকেট হতে এক টুকরো...