Skip to main content

Posts

রেকর্ডের পাতায় ‘বড় ছেলে’

গেল ঈদুল ফিতর থেকেই ফের জমজমাট হয়ে উঠেছে ছোট পর্দার ঈদ। অন্ত বড় পর্দার চেয়ে ঈদের সময়টায় এখন মানুষ বেশী ঝুঁকছে ছোট পর্দার দিকে। ভালো গল্প, নির্মাণ দিয়ে মোটামুটি তুষ্ট করার মতো বেশ কিছু নাটক ঈদকে উপলক্ষ্য করে তৈরি হচ্ছে। গেল ঈদে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে মধ্যবিত্ত পরিবারের গল্পে নির্মিত ‘বিকাল বেলার পাখি’ নাটকটি। আর এবারও ঈদুল আযহায় তুমুল দর্শক প্রিয়তার তালিকায় আছে মধ্যবিত্ত পরিবারের গল্পে নির্মিত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নামের নাটকটি। এরইমধ্যে নাটকটি ছোট পর্দার ইতিহাসে নামও লেখিয়ে ফেলেছে। গেল ঈদে ছোট পর্দায় বেশ কয়েকটি নাটক দর্শক প্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘বড় ছেলে’ একটু বেশীই আলোচিত। শুধু তাই না, একজন সাধারণ দর্শকতো ‘বড় ছেলে’কে ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেও মন্তব্য করে বসেছেন। তবে কি কারণে ইতিহাসের পাতায় ‘বড় ছেলে’র নাম থাকবে সেটাও যুক্তি দিয়ে বলেছেন তিনি।  ঈদের নাটকের মধ্যে এখন চারদিকে ‘বড় ছেলে’র জয় জয়কার। নাটকটি ইউটিউবে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়াও দুস্কর। আর ইউটিউবে গত নয়দিনে নাটকটি করে ফেলেছে কিছু বিস্ময়াভূত কীর্তি। ‘বড় ছেল ‘র অর্জন গুলো নিম্নরূপ : ১।মাত...

আমাদের হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধ করব, আরাকান স্বাধীন করব: হেফাজতে ইসলাম

হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির নূর হোসেন কাসেমী বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। বিশ্ব ও জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে। তা না হলে আমাদের (হেফজতে ইসলাম) হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধ করব, আরাকান স্বাধীন করব।’ শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের এক মাত্র পথ আরাকান স্বাধীন করা। স্বাধীন আরাকান ছাড়া রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। রোহিঙ্গা ইস্যুতে হয় সমন্বয় করুন নইলে অস্ত্র দিন। আমরা স্বাধীন করব।’ উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শুক্রবার) বাদ জুম্মা সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম আয়োজিত এ বিক্ষোভ সমাবেশকে ঘিরে হাজারও জনতার প্রতিবাদে মুখর হয়ে ওঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ।

মঙ্গলগ্রহ সম্পর্কে কয়েকটি মজার তথ্য!

মঙ্গল গ্রহ নিয়েমাদের আগ্রহের যেনো শেষ নেই। মঙ্গলগ্রহ কেমন, মঙ্গলগ্রহে কি কি রয়েছে বা মঙ্গলগ্রহ নিয়ে এ যাবত কী কী গবেষণা হয়েছে, এমন নানা তথ্য জানার জন্য আমাদের আগ্রহের শেষ নেই। আজ জেনে নিন মঙ্গলগ্রহ সম্পর্কে কয়েকটি মজার তথ্য। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় চলছে মঙ্গলগ্রহে মানব অভিযান নিয়ে নানা আয়োজন। আগামী এক দশকের মধ্যেই মঙ্গলগ্রহে মানুষ পাঠাতে তৎপরতা চালাচ্ছে এই সংস্থাটি। সম্প্রতি মঙ্গল অভিযানে যে গাড়ি ব্যবহার করা হবে, সেটি জনসমক্ষে প্রদর্শনীর জন্য নেওয়া হয় নিউইয়র্কের সি-এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে। বিজ্ঞানীরা বলছেন, লাল গ্রহে প্রথম পা রাখতে চলেছেন যে ব্যক্তি, তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে জন্মগ্রহণও করেছেন। তার বয়স এখন ১০ থেকে ১৮ বছরের মধ্যে। সুতরাং তরুণ প্রজন্মের আগ্রহ এই লাল গ্রহের প্রতি একটু বেশি থাকাটাই স্বাভাবিক ব্যাপার। আজ জেনে নিন মঙ্গলগ্রহ সম্পর্কে কিছু মজার তথ্য- যেগুলো আরেক অর্থে বিস্ময়করও বটে। # মঙ্গলগ্রহে অবস্থিত সৌরজগতের সর্ববৃহৎ পর্বত। এই পর্বতটির নাম অলিম্পাস মন্স, এর উচ্চতা ২১ কিলোমিটার। পৃথিবীর মতোই মঙ্গলগ্রহেও রয়েছে ম্যাগনেটিক ফিল্ড। # সৌ...

রোহিঙ্গাদের জন্য ৪০ টন ত্রাণ পাঠালো ইরান

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য কার্গো বিমানে করে  ৪০ টন ত্রাণ পাঠিয়েছে ইরান। শুক্রবার বিকেলে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল। বিষয়টি নিশ্চিত করেছেন ইরান দূতাবাসের গণমাধ্যম ও গণযোগাযোগ কর্মকর্তা খন্দকার মো. মাহফুজুল হক। ত্রাণ সামগ্রী নিয়ে আসেন ইরানের ডেপুটি মিনিস্টার ইব্রাহিম রহিমপুর ও সংসদ সদস্য চেরারাণী। ৪০ টন ত্রাণের মধ্যে রয়েছে বিছানা, তাবু, কম্বল, বিস্কুট, শুকনো খাবার ও ওষুধ। ত্রাণ সামগ্রী হস্তান্তর করে ইরানের ডেপুটি মিনিস্টার বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সামান্য ত্রাণ পৌঁছে দিতে পেরে ইরান অত্যন্ত আনন্দিত। আর রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আজ বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে চলছে। ত্রাণ পৌঁছে দিয়ে এই বার্তাই দিতে চাই। ইরান যেকোন নির্যাতিত জাতির সাথে আছে, ভবিষ্যতেও থাকবে। ইরানের পক্ষ থেকে আপাতত ৪০ টন ত্রাণ পাঠানো হলো। পর্যায়ক্রমে আরো ত্রাণ আসবে।  ত্রাণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্...

স্টেডিয়াম কক্ষে দুই সাউথ আফ্রিকান ক্রিকেট কোচের মরদেহ

অপরাধ প্রবণ এলাকা হিসেবে সাউথ আফ্রিকার প্রিটোরিয়া রাজ্যের দুর্নাম আছে। সন্ত্রাসী হামলায় দুই ক্রিকেট কোচ মারা যাওয়ার পর রাজ্যটি আবারও আলোচনায়। একই হামলায় আরও দুজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এমন একটা সময় ঘটনাটি ঘটল যখন একদিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফ্রিকায় উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাজ্যের লাউডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব কক্ষ থেকে গিভেন এনকোসি (২৪) এবং চার্লসন মাসেকো (২৬) নামের দুই কোচের মৃতদেহ উদ্ধার করা হয়। উমর আসাদ নামের এক ব্যক্তি ওভাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের সময় মৃত ব্যক্তিদের সন্ধান পান। একই ভবন থেকে কেএফসি মিনি-ক্রিকেটের তত্ত্বাবধায়ক কাগিয়াসো মাসুবেলে এবং হার্ভে আগবোমাদেজিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রিটোরিয়ার স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। চারজনই স্টেডিয়ামের আবাসিক হলে থাকতেন। ঠিক কী কারণে তাদের ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। সাউথ আফ্রিকা এবং নর্দার্ন ক্রিকেট আয়োজিত কোচদের প্রশিক্ষণ কর্মসূচীতে একসঙ্গে কাজ করতেন তারা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ...

মার্কিন মন্ত্রীকে রোহিঙ্গা এলাকায় ঢুকতে দেওয়া হবে না: মিয়ানমার

দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি আগামী সপ্তাহে মিয়ানমার সফরে যাওয়ার কথা রয়েছে। তবে শুক্রবার বার্মিজ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, তাকে রোহিঙ্গা এলাকায় ঢুকতে দেওয়া হবে না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মিয়ানমারের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, রাজধানী নেপিডো’তে দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন প্যাট্রিক মার্ফি। মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে দেওয়া সু চি’র ভাষণও তিনি প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। রাখাইনের রাজ্যসচিব টিন মং সুই রয়টার্স’কে বলেন, যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে-তে যাওয়ার সুযোগ পাবেন। সেখানে তিনি রাখাইনের গভর্নর ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তবে তাকে রাজ্যের উত্তরাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় যেতে দেওয়া হবে না। এর আগে ১৩ সেপ্টেম্বর ২০১৭ বুধবার মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র জাও হাতা জানান, তার দেশের ১৭৬টি রোহিঙ্গা গ্রাম এখন পুরোপুরি জনশূন্য। এসব গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গেছেন। এটা মিয়ানমারের মোট রোহিঙ্গা গ্রামে...

Rapists use Facebook to target PE women

Port Eliabeth - Police in Port Elizabeth in the Eastern Cape on Friday said they were investigating eight cases of rape after attackers allegedly used Facebook to lure their victims.  On Friday, Police spokesperson, Captain Andre Beetge, said that the attackers used various tactics to target the women, who were between 18 and 25 years old. Beetge said the incidents happened in the Motherwell and Kwazakhele areas of Port Elizabeth.  "It seems like they put up a fake profile picture of someone who is desirable, maybe a businessman. On the day he wants to meet them, he has an excuse and tells the woman he will send someone else to collect her like an uncle or brother," said Beetge.  Beetge said a 34-year-old man had since been arrested in connection with one of the eight rape cases.  .The meeting between the man and a 25-year old woman allegedly stemmed from Facebook communication. "He took her to his home in Kwazakhele where he raped her late at nig...