Skip to main content

Posts

চাকা খুলে গেলেও নিরাপদে অবতরণ বিমানের

৬৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হলে উড়োজাহাজটির পেছনের চাকা খুলে রানওয়েতে পড়ে যায়।  নিরাপদ অবতরণের চেষ্টায় সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস ও এয়ারপোর্ট কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালান। সকাল সাড়ে ১০টার কিছু পরে ঢাকায় নিরাপদে অবতরণ করে বিমান বাংলাদেশের ড্যাশ-এইট বিমানটি। বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন আতিক। এ ঘটনায় বিমানের ডেপুটি চিফ অব ফ্লাইট ক্যাপ্টেন এনামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ।

বাড়ি নির্মাণে প্রবাসীরা দুই কোটি টাকা ঋণ পাবে

বাড়ি নির্মাণ করতে প্রবাসীদের ঋণ দেওয়ার কথা জানিয়েছে রূপালী ব্যাংক। মাত্র ৯ শতাংশ সুদে এ প্রকল্পে আওতায় প্রত্যেককে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দেওয়া হবে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে ‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান। রূপালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র অথবা ট্যাক্স দেওয়ার কপি জমা দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দফতরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর রহমান। এবিসিসিআই নামের একটি সংস্থার উদ্যোগে ও সংস্থার প্রধান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন। সেমিনারে আরো বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেন, ফাহাদ সোলায়মান, পল খান ও আব্দুর রাজ্জাক।

দুই বোনকে আটকে রেখে পাঁচ দিন ধরে ধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে দুই বোনকে অপহরণের পর পাঁচ দিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই অভিযোগে দুইজনকে আটক করে রবিবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত হানিফা (৩৫) গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের নুরুল হুদার ছেলে। অপরজন শাহিন আলম (১৮) একই গ্রামের হযরত আলী ছেলে। ধর্ষণের শিকার কিশোরীদের স্বজনেরা ধর্ষিতাদের বরাত দিয়ে ঢাকাটাইমসকে জানান, ধর্ষিতা দুই কিশোরী পৌর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তারা উভয়ই সম্পর্কে চাচাতো বোন। ১৮ অক্টোবর দুপুরে অষ্টম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের দুইজনকে জোর করে প্রাইভেট কারযোগে অপহরণ করেন অভিযুক্ত হানিফা ও শাহিন। পরে তারা পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর বাজারের পাশে একটি বাড়িতে আটকে রেখে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে গত পাঁচ দিন ধরে একাধিকবার ধর্ষণ করে। এসময় তাদের শারীরিকভাবেও নির্যাতন করা হয়। বিশেষ কাজে অভিযুক্ত দুইজন বাসা থেকে বের হলে তাদের মুঠোফোনে বাড়িতে তাদের অবস্থান জানানো হলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ধর্ষকদের আটক ক...

জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় কেন, না করলে সমস্যা কী

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং সকালবেলা ঘুম থেকে উঠার পর দিন শেষে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত গোটা জীবনের সব ধরনের কাজের দিক-নির্দেশনা ইসলামে প্রদত্ত হয়েছে। ইসলামের কিছু বিধান এসেছে সরাসরি আল্লাহ মহানের পক্ষ থেকে। যাকে আমরা পবিত্র কুরআনের মাঝে পেয়ে থাকি। এছাড়া ইসলামের আরো কিছু বিধান সাব্যস্ত হয়েছে ইসলামের নবী হজরত মুহাম্মাদ (সা.)-এর জীবন যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তবে জেনে রাখার বিষয় হলো- রাসূলের (সা.) জীবন যাপন প্রক্রিয়াও মূলত আল্লাহ মহানের নির্দশনায় বাস্তবায়িত হয়েছে। মুসলিম সমাজে এখন পবিত্র হজের পবিত্র আবহ বিরাজ করছে। বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশ থেকে হজব্রত পালনের উদ্দেশ্যে অনেকেই সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। পবিত্র হজ পালনের মৌসুমে কিছু বিষয় বা বস্তু নিয়ে বিশ্বব্যাপি আলোচনা হয়। তার মাঝে জমজমের কূপের পানির বিষয়টি অন্যতম। এমন কোনো হাজি সাহেব পাওয়া যাবে না, যিনি হজ শেষে পবিত্র এই কূপের পানি সঙ্গে করে না নিয়ে আসেন। জমজম কূপের পানি আল্লাহ মহান প্রদত্ত একটি নেয়া্মত। আমরা জানি, সাধারণত পানি বসে পান করা সুন্নাত। কিন্তু জম...

কুরআনের ভুল খুঁজতে গিয়ে অবশেষে নিজেই মুসলমান হন কানাডার অধ্যাপক

ড. গ্যারি মিলার ছিলেন কানাডার একজন খ্রিষ্ট ধর্ম প্রচারক। তিনি পবিত্র কুরআনের ভুল খোঁজার চেষ্টা করেছিলেন, যাতে ইসলাম ও কুরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয়। কিন্তু ফল হয়েছিল বিপরীত। তিনি বলেন, আমি কোন একদিন কুরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম কুরআন নাযিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে। তাই এতে নিশ্চয় মরুভূমি সম্পর্কে কথা থাকবে। কুরআন নাযিল হয়েছিল ১৪০০ বছর আগে। তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাব ও সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব বলে সংকল্প করেছিলাম। কিন্তু কয়েক ঘণ্টা ধরে কুরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয়, বরং এমন একটা গ্রন্থে অনেক আকর্ষণীয় তথ্য পেলাম। বিশেষ করে সূরা নিসার ৮২ নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে। সেখানে আল্লাহ বলেন, ‘এরা কী লক্ষ্য করে না কুরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারও পক্ষ থেকে নাযিল হ’ত, তবে এতে অবশ্যই বহু বৈপরিত্য দেখতে পেত’। খ্রিষ্ট ধর্ম প্রচারক গ্যারি মিলার এভাবে ইসলামের দোষ খুঁজতে গিয়ে মুসলিম হয়ে যান।

কি হয় বাঁ হাতের তালু চুলকালে?

সমাজে একটি কথা প্রচলিত আছে। ডান হাতের তালু চুলকালে অর্থ আয় হয়। আর বাম হাতের তালু চুলকালে খরচ বাড়ে। তবে একেবারেই অন্য কথা জানায় ভারতীয় বাস্তুশাস্ত্র কিন্তু এমন সংস্কারের পিছনে কি আদৌ কোনও যুক্তি কাজ করে? দেশীয় সংস্কার বলে, বাঁ হাত চুলকানোর অর্থ লক্ষ্মী ছেড়ে যাওয়া। এমন ক্ষেত্রে হঠাৎ অর্থনাশ, চুরি, ডাকাতি অথবা অন্য কোনও ক্ষেত্রে বিপুল খরচ ঘটতে পারে বলে আশঙ্কা করে এই সংস্কার। আবার অন্যদিকে ডান হাত চুলকালে ধরে নেওয়া হয় লক্ষ্মীলাভের সম্ভাবনা। হঠাৎ অর্থাগম, কোনও দূর আত্মীয়ের সূত্রে সম্পত্তিলাভ, নিজেরই লুকিয়ে রাখা এবং পরে ভুলে যাওয়া টাকা হাতে আসা ইত্যাদি যা খুশি ঘটতে পারে বলে মনে করা হয়।-ভারতীয় একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। সংস্কার অনুসারে উপরের বক্তব্য কেবল পুরুষের জন্য প্রযোজ্য। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। সেখানে ডান হাত চুলকালে অর্থহানি আর বাম হাতে অর্থলাভের কথা বলা হয়। কিন্তু একেবারেই অন্য কথা জানায় ভারতীয় বাস্তুশাস্ত্র। এই মত অনুসারে, হাতের পাতা চুলকানোর অর্থ দেহে শক্তির সংবহন। বাঁ হাত আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ। এক্ষেত্রে যদি অর্থব্যয় হয়, তা হলে তাক...

মালয়েশিয়ায় ৩৯ বাংলাদেশিসহ ১১৩ জন আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বৃহস্পতিবার সেলাঙ্গর প্রদেশের ক্যালাং এলাকায় একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৩৯ জন বাংলাদেশিসহ ১১৩ জন অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ওপস মাহির’ নামে অভিযানটি চালায় দেশটির অভিবাসন পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নেপালের ৪০, বাংলাদেশের ৩৯ এবং পাকিস্তানের ২৭ জনসহ অন্য দেশের আরো অনেকেই ছিল। অভিবাসন পুলিশের মহাপরিচালক দাতুক সেরী মোস্তফার অলি বলেন, ‘বেশ কয়েকটি কোম্পানি লাইসেন্স বিহীন কোম্পানির কাছ থেকে শ্রমিকদের নিয়ে এসে, তাঁদেরকে কাজে নিয়োগ করেছে। তাই আমরা তাঁদের আটক করেছি।’ জালিয়াতি চক্রের সাথে ৩টি কোম্পানি জড়িত আছে বলে তিনি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত, আটককৃতদের  বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশনে রাখা হয়েছে। সূত্র: প্রবাস কথা