Skip to main content

Posts

দুই ভারতীয়র এ কী লঙ্কাকাণ্ড কাবা শরীফে!

সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফে গিয়ে লঙ্কাকাণ্ড করে বসলেন দুই ভারতীয়। কাবা চত্বরে কোনো দেশের জাতীয় পতাকা নিয়ে যাওয়া নিষিদ্ধ হলেও ওই দুই ভারতীয় তা উপেক্ষা করেন। নিজ দেশের ছবি হাতে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে লঙ্কাকাণ্ড করে বসেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মক্কার পবিত্র কাবা শরীফের সামনে পতাকা নিয়ে যাওয়া নিষিদ্ধ। কিন্তু ওই দুই ভারতীয় গোপনে পতাকা নিয়ে যান। শুধু তাই নয়, পতাকা মেলে ধরে ছবি তোলেন। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগিয়ে এসে বাধা দিলে তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই দুই ভারতীয়। পরে তাদের আটক করে সৌদি নিরাপত্তা বাহিনী গুজরাটের ভদোদরার সরফরাজ পার্ক এলাকার বাসিন্দা ইমতিয়াজ আলি সৈয়দ তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মক্কায় গিয়েছিলেন ওমরাহ পালন করতে। শুক্রবার সন্ধ্যার দিকে কাবা চত্বরে ইমতিয়াজ তার ছেলে উজিরের সঙ্গে পতাকা হাতে ছবি তোলেন। সৌদি পুলিশ বাঁধা দিলে তাদের সঙ্গে বাক-বিতণ্ডা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ইমতিয়াজের স্ত্রী ও সন্তান সৌদিতে থাকা এক আত্মীয়র সঙ্গে যোগাযোগ করেন। জেদ্দায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ওই ঘটনা জানা...

চূড়ান্ত আলোচনা প্রধানমন্ত্রীর সাথে বি. চৌধুরীর

একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বি চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে প্রবেশ করেন। তিনি সোয়া এক ঘণ্টার মতো ছিলেন সেখানে। বি চৌধুরীর সাথে ছেলে মাহি বি চৌধুরী ও বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন।   তবে আওয়ামী লীগের সভানেত্রীর সাথে বৈঠকে বি চৌধুরী একাই ছিলেন বলে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি জানিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনের আগে জোটের নানা মেরুকরণের মধ্যে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিকল্প ধারা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহি সোমবার বলেছিলেন, ‘মহাজোটের সাথে ঐক্য নিয়ে আমাদের আলোচনা চলছে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই নির্বাচনে জয়ী হবেন, এমন প্রার্থী তালিকা নিয়েই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করব।’ জিয়াউর রহমান বিএনপি গঠনের সময় এই দলের মহাসচিব ছিলেন আওয়ামী লীগের নেতা কফিল উদ্দিন চৌধুরীর ছেলে ডা. বি চৌধুরী। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন তিনি। এরপর দলে মতদ...

মাশরাফির প্রতিদ্বন্দ্বী কারা

আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ, বিএনপিসহ অনেক দল। এসব দলের মনোনয়ন কেনার পর প্রার্থীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই চলছে দলীয়ভাবে। তবে এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার মনোনয়নের বিষয়টি। সত্যিই কি নড়াইল-২ আসন থেকে মাশরাফি মনোনয়ন পাচ্ছেন, নাকি অন্য কোনো আসনে? বিশেষ করে কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে মাশরাফির প্রার্র্থিতা নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি এবং মন্তব্য করায় সবার মাঝে এ বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে এ ব্যাপারে মাশরাফি বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি আওয়ামী লীগের জেলাপর্যায়ের কোনো নেতার বক্তব্যও পাওয়া যায়নি। এখন সব কিছু ছাপিয়ে ক্রিকেট মাঠের ‘নড়াইল এক্সপ্রেস’-এর চেয়ে আলোচনার তুঙ্গে আছেন ‘রাজনীতি মাঠে’র মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মাশরাফির প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা না হলেও ইতোমধ্যে তার পক্ষে নড়াইলে নির্বাচনী কাজ শুরু করেছেন ভক্তসহ দলীয় নেতাকর্মীরা। এ দিকে, নড়াইল-২ আসনে কে হচ্ছেন মাশরাফির প্রতিদ্বন্দ্বী প্রার্থী? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচ...

কালেমা পাঠের ফজিলত

কালেমা অর্থ হলো ঈমান বা বিশ্বাস। যিনি আসমান, জমিন, জিন ও ইনসানসহ হাজারো মাখলুকাত সৃষ্টি করেছেন। তিনি সবার রব বা প্রতিপালক। তাঁর উপর সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ কালেমা হলো ঈমানের মূল ভিত্তি। আল্লাহ তায়ালাকে একমাত্র উপাস্য মেনে ইবাদত-বন্দেগি কিংবা দান-সাদকা না করলে, ওইসব আমল ও দান-সাদকা পরকালে কোনো কাজে আসবে না। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের প্রথমটি হলো ঈমান। ঈমানের অনেকগুলো শাখা-প্রশাখা রয়েছে। এর মধ্যে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ হলো সর্বপ্রথম। হজরত আবু হোরায়রা রা: থেকে বর্ণিত হয়েছে, হজরত রাসূল সা: ইরশাদ করেছেন, ‘ঈমানের ৭০টির বেশি অথবা ৭৩টি শাখা-প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হচ্ছে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলা, আর সর্বনি¤œ শাখা হচ্ছে পথে বা রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়া এবং লজ্জা হলো ঈমানের একটি শাখা।’ ( মুসলিম : ১/৩৫) ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ হলো ঈমানের চাবি। ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করলে ঈমান মজবুত হয়। যে ব্যক্তি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। হজরত মুয়াজ ইবনে জাবাল রা: থেকে বর্ণিত হয়েছে, হজরত রাসূল...

ইসলামই শান্তি ও নিরাপদ জীবন ব্যবস্থা

শান্তি ও নিরাপত্তার সুমহান আদর্শ ইসলাম। ইসলামি জীবনাদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি পরিবার সমাজ তথা রাষ্ট্রে অশান্তির লেশমাত্রও নেই। ইসলাম সর্বদা শান্তি নিরাপত্তা ও সুন্দরের শিক্ষা দেয়। পক্ষান্তরে ইসলামের সুমহান আদর্শ থেকে বিচ্যুত হওয়া হলো কুফরি। কুফরি করা পাপাচার। এ পাপাচারের কারণে জমিনে অশান্তি ও সন্ত্রাসের সৃষ্টি হয়। আল্লাহ বলেন- ‘নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম।’ ইসলাম থেকে বিচ্যুতিই হলো বড় অশান্তি। তাই ইসলামের শান্তির ছায়া থেকে সরে গিয়ে কুফরি কিংবা পাপাচারের কারণে সমাজে অশান্তি দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হলো সবচেয়ে বড় মুনাফেকি বা কপটতা। মহান আল্লাহ ঘোষণা করেছেন- ‘নিশ্চয় মুনাফিক (কপট ব্যক্তিরা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির ফলে) জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে।’ অর্থাৎ যার পরে আর কোনো অপরাধীর বাসস্থান নেই। সুতরাং যারা দুনিয়ায় আল্লাহ বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের শান্তি ও নিরাপত্তার কমতি হবে না। আর যারাই অশান্তি সৃষ্টি করতে চাইবে, তারা দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তাদের আখেরাতও হবে নিষ্ফল। যেমন ধরে নেয়া যাক সমাজে অর্থনৈতিক কারণে গরি...

ভেজাল দুধ চিনবেন যেভাবে

ভেজালের ভিড়ে আসল-নকল চেনাই মুশকিল। পুষ্টির আশায় যে দুধ কিনে আনছেন তা আসলে কতটা খাঁটি? তা নির্ণয় করারও উপায় থাকে না সবসময়। আবার এই ভেজাল দুধ আমাদের শরীরে প্রবেশ করে উপকারের বদলে অপকার করে। কারণ হতে পারে নানা কঠিন অসুখের। তবে উপায় জানা থাকলে আপনিও বুঝতে পারবেন দুধে ভেজাল মিশ্রিত কি না। কিভাবে? চলুন জেনে নেয়া যাক- অল্প একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে দুধ খাঁটি। ভেজাল হলে মাটিতে সাদা দাগ পড়বে না। দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তাহলে দুধ খাঁটি নয়। এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট। বাড়িতেই করে ফেলুন স্টার্চ টেস্ট। পাত্রে একটু দুধ নিয়ে তাতে ২ চা চামচ লবণ মেশান। যদি লবণের সংস্পর্শে এসে দুধ নীলচে হয়, তাহলে বুঝবেন, দুধে কার্বোহাইড্রেট রয়েছে। দুধে ফর্মালিন রয়েছে কি না তা বুঝতে এর মধ্যে একটু সালফিউরিক এসিড মেশান। যদি নীল রং হয়, তবে ফর্মালিন আছে। দুধে ইউরিয়া মেশানো আছে কি না তা ঘরোয়া উপায়ে নির্ণয় একটু কঠিন। তবে একান্তই বুঝতে চাইলে এক চামচ দুধে সয়াবিন পাউডার মেশান। কিছু ক্ষণ রেখে এতে লিটমাস পেপার রাখুন। যদি লিটমাস ডোবাতেই লাল...

নোয়াখালীতে বিদেশগামীদের সঙ্গে এ কেমন প্রতারণা

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদেশগামীদের সঙ্গে প্রতারণা ও স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম করার অভিযোগ উঠেছে। রোববার সকাল থেকে জেলার বিভিন্নস্থান থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসা শতাধিক প্রার্থীর সঙ্গে এ প্রতারণা ও অনিয়ম করা হয়। কোরিয়াগামীরা জানান, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে কোরিয়ার ভাষা শেখার প্রশিক্ষণ শেষ করে তারা পর্যায়ক্রমে লটারির মাধ্যমে ভাষা ও স্কিল বিষয়ক পরীক্ষা দেন। গত ২০ সেপ্টেম্বর অনলাইনে পরীক্ষাসমূহের ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে নোয়াখালীর দুই শতাধিক যুবক পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণ এসব যুবক আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেয়ার কথা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষায় উত্তীর্ণরা স্ব স্ব জেলার সিভিল সার্জনের মাধ্যমে সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সার্টিফিকেট জমা দিলে তাদের ভিসা প্রসেসিং শুরু করে। কিন্তু রবিবার নোয়াখালীর শতাধিক বিদেশগামী সদর হাসপাতালে গেলে সেখানে তাদের কোনো পরীক্ষা না করিয়ে স্থানীয় গ্রামীণ নামে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় তাদেরকে। সেখানে ৫ হাজার ...