Skip to main content

Posts

এলগারের মতো আক্ষেপ আরও ৯ ব্যাটসম্যানের

                     ১৯৯ রানে আউট হয়ে ফিরছেন এলগার সেঞ্চুরির ঠিক আগ মুহূর্তে তার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান অভিষিক্ত এইডেন মারক্রাম। সে কারণেই হয়তো ডিন এলগারের সেঞ্চুরি উদযাপনে উচ্ছ্বাস চোখে পড়েনি। ডাবল সেঞ্চুরি উপভোগ করতে চেয়েছিলেন প্রাণভরে। কিন্তু ক্রিকেট-দেবতার লেখা কলমে দক্ষিণ আফ্রিকান ওপেনারের জন্য ছিল অন্যকিছু। উপলক্ষের মঞ্চটা উৎসবের বদলে তাকে আবারও পোড়ালো যন্ত্রণায়। মাত্র এক রানের জন্য মিস করলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি! যে কারণে মাঠ থেকে প্যাভিলিয়নের দূরত্বটা এলগারের জন্য হয়ে উঠলো ‘সীমাহীন’ পথ। টেস্ট ক্রিকেটের দশম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হলেন ১৯৯ রানে। ‘নার্ভাস নাইনটি’র যন্ত্রণায় বিদ্ধ হয়েছেন ক্রিকেটের বহু রথী-মহারথী। তালিকায় সর্বশেষ সংযোজন এলগার। একবার মেহেদী হাসান মিরাজের বল ডাউন দ্য উইকেটে এসে ব্যাট চালিয়েছিলেন সজোরে। বল ব্যাটের কানায় লেগে উঠে গেলেও বেঁচে যান তিনি। সেবার বাঁচলেও শেষ পর্যন্ত আর রক্ষা পাননি এলগার। মোস্তাফিজুর রহমানের খাটো লেন্থের বল পুল করতে গিয়ে তুলে দিয়েছেন মুমিনুলের...

নিষিদ্ধ হলেন স্টোকস-হেলস

লন্ডনের ব্রিস্টলে মারামারির ঘটনায় ইংলিশ দুই ক্রিকেটার বেন স্টোকস ও অ্যালেক্স হেলসকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর ব্রিস্টলে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এই ঘটনার পর গ্রেপ্তার হন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এক রাত জেলও খাটতে হয়েছে তাকে। পরে অবশ্য কোনও অভিযোগ ছাড়াই মুক্তি পেয়েছেন। বড় ধরনের বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েছিলেন বেন স্টোকস সেটি অনুমিতই ছিল। কিন্তু নাইটক্লাবে এক ব্যক্তিকে উপর্যপুরি কিল-ঘুষি মারার ভিডিও প্রকাশ হয়ে যাওয়ায় নিজের অপরাধের মাত্রা উপলব্ধি হয় এই ইংলিশ অলরাউন্ডারের। সঙ্গে সঙ্গেই ক্ষমা চান তিনি। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না এই দুজন (বেন স্টোকস ও অ্যালেক্স হেলস)। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা সান’ একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে স্টোকসকে দুই ব্যক্তিকে ঘুষি মারতে দেখা যায়। ওই ঘটনায় পুলিশ ও ইসিবির নিজস্ব তদন্ত চালিয়েছ...

ক্রিকেটের যে নিয়ম পাল্টে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজে

বাউন্ডারি ক্যাচের ক্ষেত্রেও থাকছে পরিবর্তন এ বছরেই ক্রিকেটের অনেক নিয়ম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল আইসিসি। যার ব্যবহার হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টেই চালু হবে নতুন নিয়ম। এর আওতায় পড়বে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যেকার টেস্টও। একবার দেখে নেওয়া যাক নতুন এই নিয়ম: ১. ব্যাটের আকার ব্যাট ও বলের ভারসাম্য রাখতেই ব্যাটের কোনা ও পুরুত্ব বেঁধে দিয়েছে আইসিসি। যদিও দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে কোনও বিধি নিষেধ নেই। তবে ব্যাটের কোনার পুরুত্ব ৪০ মিলিমিটারের বেশি হতে পারবে না। আর গভীরতা থাকবে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার। এসব নিয়ম চোখে দেখতে ব্যাট গজ ব্যবহার করবেন আম্পায়াররা।  ২. আচরণ নিয়ন্ত্রণে লাল কার্ড দেখানোর ব্যবস্থা বিধিবহির্ভুত আচরণে এখন মাঠ থেকে বের করে দেওয়ার নিয়ম চালু করেছে আইসিসি।   তবে সে ক্ষেত্রে আইসিসি বিধি অনুযায়ী-৪ মাত্রা ভঙ্গ করলেই কেবল এটি প্রযোজ্য হবে। যা মূলত গুরুতর ও স্পর্শকাতর অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। ১ থেকে মাত্রা-৩ এর অপরাধগুলোর ক্ষেত্রে বিধি অনুসারে শাস্তি হবে। ৩. ডিসিশন রিভিউ সিস্টেমে পরিবর্তন...

ডিপজলের মৃত্যু নিয়ে গুঞ্জন২৩ সেপ্টেম্বর,

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা মনোয়ার হোসের ডিপজল। তিনি বর্তমান সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীনরত অবস্থায় রয়েছেন। তবে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এমন খবরে বেশ চটেছেন ডিপজলের পরিবার। বিডি২৪লাইভ থেকে যোগযোগ করা হয় ডিপজলের পরিবারে। সেখান থেকে জানানো হয় ডিপজল ভালো আছেন। এবং আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোয়ার হোসেন ডিপজল। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি ১৫ জুন, ১৯৫৮ সালে ঢাকার মিরপুরের বাগবারিতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ই...

খেলোয়াড়দের ‘মাথা’র ওপর দিয়ে গেল পারমাণবিক ক্ষেপণাস্ত্র!

 ইউরোপা লিগের এশিয়ান সংস্করণ হলো এএফসি কাপ। এ টুর্নামেন্টের ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনালের ফিরতি লেগ খেলতে গত সপ্তাহে উত্তর কোরিয়া উড়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। ভারতীয় ক্লাবটির খেলোয়াড়েরা সেখান থেকে যে অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন, তা ভুলতে সময় লাগবে। বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়া সামরিক বাহিনীর ক্লাব এপ্রিল ২৫। তাদের বিপক্ষে বেঙ্গালুরু যে ভূরি ভূরি গোল খেয়েছে তা নয়, বরং ফিরতি লেগ গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে ভারতীয় দলটিই নিশ্চিত করেছে ইন্টার-জোন প্লে অফ ফাইনাল। কিন্তু মাঠের বাইরে বেঙ্গালুরু খেলোয়াড়েরা মুখোমুখি হয়েছিলেন ভয়ানক সব অভিজ্ঞতার। যেমন, হোটেলে থাকাকালীন তাঁদের কামরার ওপর দিয়ে ছোড়া হয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র! সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে উত্তর কোরিয়ায়। কিছুদিন আগে দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক পার্তালু জানিয়েছেন তাঁদের অভিজ্ঞতা, ‘সফরের শেষ দিনে হোটেলে আমাদের কামরার ওপর দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ধরনের পরিস্থি...

ইসলাম গ্রহনের পর যা বললেন বিখ্যাত ভাষা বিজ্ঞানী

ডক্টর আবদুল করিম জারমানুস (১৮৮৪-১৯৭৯) ছিলেন একজন প্রাচ্যবিদ ও ভাষা বিশেষজ্ঞ। ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে এই ধর্মের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামকে একটি উগ্র ও হিংস্র ধর্ম হিসেবে তুলে ধরাসহ এই মহান ধর্ম সম্পর্কে নানা অপপ্রচার চালিয়ে আসছে যুগ যুগ ধরে খোদাদ্রোহী ও কায়েমি স্বার্থবাদী মহল। কিন্তু তা সত্ত্বেও এই মহান ধর্ম একটি সত্য ও অকৃত্রিম ধর্ম হিসেবে চিন্তাশীল এবং সত্য-পিপাসু অমুসলিমদেরকে আকৃষ্ট করছে। কারণ ইসলাম হচ্ছে মানুষের প্রকৃতির ধর্ম। আর তাই ইসলামের বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা বুমেরাং হচ্ছে। অর্থাৎ ইসলামের প্রতি মানুষের আকর্ষণ আগের চেয়েও জোরদার হচ্ছে। বিশেষ করে পাশ্চাত্যের শিক্ষিত ও বুদ্ধিজীবী সমাজসহ সাধারণ জনগণ এইসব অপপ্রচারের ফলে ইসলাম সম্পর্কে গবেষণা করতে উদ্যোগী হচ্ছেন। আর এভাবে গবেষেণা করতে গিয়ে ইসলাম সম্পর্কে এবং মুসলিম জাতিগুলোর চিন্তা, বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন। ফলে তারা বুঝতে পারছেন যে মুসলমানরা উগ্র নয় এবং তাদের ধর্ম ইসলামও শান্তি ও মানবাধিকার রক্ষায় বিশ্বাসী। নও-মুসলিম ডক্টর 'আবদুল করিম জারমানুস' এ প্রসঙ্গ...

বাঁচার আকুতি: শহরের কোথাও মিলল না ভ্যাকসিন!

“আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছে। কি করতে পারি?” ঠিক কিছুক্ষন পর.. “টাঙ্গাইল এ সাপের ভ্যাকসিন কোথায় পাওয়া যায়” বুধবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা আক্তার শিমু (২৭)। তবে শিমুর স্ট্যাটাস তাকে বাঁচাতে পারলো না। চলে গেলেন না ফেরার দেশে। ওই রাতে বাড়ির আঙ্গিনায় মোবাইল ফোনে কথা বলার সময় সাপে কামড় দেয় শিমুকে। এমত অবস্থায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিমু বাড়িতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় তার আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে তিনি জানান তাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় রাত ১টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরও শিমুর মৃত্যু মেনে নিতে পারছিলেন না পরিবারের সদস্যরা। তারা পরদিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিমুর লাশ নিয়ে ময়মনসিংহ মেডিকে...