Skip to main content

Posts

রফিকুল ইসলাম মিয়া ঢামেকে ভর্তি

কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই নেতা। পরে কারারক্ষী আলম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এনে ভর্তি করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ডায়রিয়ার কারণে তাকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। গত ২০ নভেম্বর সন্ধ্যার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় বিএনপির শীর্ষ এই নেতাকে তিন বছরের কারাদ- দেয় ঢাকার একটি আদালত। রফিকুল ইসলাম মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ও কুমিল্লার একটি আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন

প্রতিমন্ত্রী-এমপি টপকে নৌকায় উঠলেন টিটু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম ও বর্তমান এমপি খন্দকার আব্দুল বাতেনকে টপকে নৌকায় উঠলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। শনিবার পর্যন্তও ধোঁয়াশায় ছিল টাঙ্গাইল-৬ আসনে কে পাবেন নৌকা। নির্বাচনী হাওয়া বইতে শুরু করার পূর্ব থেকেই  দেলদুয়ার-নাগরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনটি ভাগে বিভক্ত ছিল। দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক ও তার অনুসারীরা তারানা হালিমের পক্ষে মাঠে ছিলেন। একই উপজেলার আওয়ামী লীগ সভাপতি খন্দকার ফজলুর রহমান ও তার অনুসারীরা ছিলেন আহসানুল হক টিটুর পক্ষে। বর্তমান এমপি খন্দকার আব্দুল  বাতেনের পক্ষের আওয়ামী লীগের একটি অংশ ছিল। এতে মনোনয়ন পেতে গণসংযোগে নেতাকর্মীরা তিন ভাগে বিভক্ত ছিল। নিজ নিজ অবস্থান থেকে স্থানীয় নেতাকর্মীরা প্রচার করতেন তার নেতাই মনোনয়নে এগিয়ে। তবে মনোনয়নের সংবাদ প্রকাশের পর দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্মাদক এম শিবলী সাদিক বলেন, নৌকা যার হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার হয়েই ...

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক মেথি শাক

বাজারে এরই মধ্যে ওঠতে শুরু করেছে শীতকালীন নানা শাকসবজি। অন্যান্য শাকসবজির সঙ্গে এ সময় মেথি শাকও পাওয়া যায়। খেতে সুস্বাদু মেথি শাক প্রাচীনকাল থেকেই ওষুধি হিসাবে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন দেশে। এছাড়া এই শাকে এমন সব পুষ্টি গুণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য দারুন উপকারী। যেমন- ১. মেথি শাক লিভারের কার্যকারিতা বাড়াতে এবং বদহজম দূর করতে দারুন উপকারী। এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। মেথি শাক আমাশয় এবং ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে। ২. মেথি শাক রক্তের লিপিড লেভেল ঠিক রাখতে দারুনভাবে সাহায্য করে। এ কারণে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুন কার্যকরী। কোলেস্টেরল কমাতে কিছু পাতা পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে পানিটা ছেকে খেয়ে নিন। নিয়মিত এই মিশ্রণটি খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ৩. অ্যান্টি –ডায়বেটিক উপাদান থাকায় মেথি শাক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য দারুন উপকারী। ৪. মেথি শাক খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। এ কারণে এটি হৃদরোগের ঝুঁকিও কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের যেকোন ধরনের সেলের ক্ষতিগ্রস্ত হওয়া রো...

বিএনপির অভিযোগ কাল্পনিক: ইসি সচিব

ঢাকা অফিসার্স ক্লাব ও চট্টগ্রামে গোপন বৈঠক করার যে অভিযোগ বিএনপি করেছে; তা পুরোপুরি কাল্পনিক ও ভিত্তিহীন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে কমিশন সভার পর এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান। ইসি সচিব বলেন, তার উপস্থিতিতে ঢাকা অফিসার্স ক্লাব ও চট্টগ্রামে গোপন বৈঠকের বিষয়ে বিএনপির অভিযোগ প্রোপাগান্ডা। পুরোপুরি কাল্পনিক ও ভিত্তিহীন। তিনি আরও জানান, গত কয়েকদিন বিএনপি ইসিতে যেসব চিঠি দিয়েছে সেগুলো নিয়ে রোববার কমিশনারগণন বসবেন। ওই বৈঠকে ইসির সচিব নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে তাও উত্থাপন করা হবে। শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ২০ নভেম্বর মঙ্গলবার রাতে ঢাকা অফিসার্স ক্লাবের চতুর্থ তলার পেছনের কনফারেন্স রুমে এক গোপন মিটিং হয়। এতে সরকারের প্রশাসন ও পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিএনপির দাবি অনুযায়ী ওই বৈঠকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনও ছিলেন। ...

ভারতে ধর্ষণের অপরাধে কুরআনের বিধান চালু হচ্ছে!

ধর্ষণ সম্পর্কে ইসলামে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নির্ণয় করা হয়নি। তবে বিবাহ ছাড়া যে কোনো যৌন সম্পর্কই ইসলামে মারাত্মক অপরাধ। এবার ধর্ষণের অপরাধ ঠেকাতে ভারত সরকার মৃত্যুদণ্ডের বিধান বাস্তবায়ন করতে যাচ্ছে! যদিও ইসলামে বিবাহ বহির্ভূত যৌন অপরাধ তথা ব্যভিচারের শাস্তি একটু ভিন্ন। ব্যভিচারী যদি বিবাহিত হয় তবে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া। আর যদি ব্যভিচারী অবিবাহিত হয় তবে একশত দোররা বা বেত্রাঘাত করা। এতে ব্যভিচারী বাঁচতেও পারে আবার মৃত্যুবরণও করতে পারে। এ বিধান নারী-পুরুষ উভয় ব্যভিচারীর জন্য নির্ধারিত। বিভিন্ন তথ্যে জানা গেছে, ভারত সরকার ১২ বছরের নিচের কোনো শিশুকে ধর্ষণ করা হলে শাস্তি স্বরুপ ধর্ষককে মৃত্যুদণ্ডের বিধান চালু করতে যাচ্ছে। তা যদি বাস্তবায়ন হয় তবে নিঃসন্দেহে ভারতে এ অপরাধ প্রবণতা অনেক বেশি কমে আসবে। সমাজের শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আজ থেকে ১৪০০ বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ধর্ষণের শাস্তি প্রনয়ন করেছেন। আর তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে ভারত। ভারতে ধর্ষণ অপরাধের জন্য শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড নিশ্চিত হলে নিঃসন্দেহে সমাজে শান্তি ও নিরাপত্তা আসবে। ধর্ষণের অপরাধও ...

ভারত স্বাধীন হওয়ার পর প্রথম মুসলিম মেয়র পেল কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী  কলকাতার নতুন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগের মেয়র শোভন চ্যাটার্জি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন এই মেয়রের নাম ঘোষণা করা হলো। এর মধ্যে দিয়ে ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো কলকাতার মেয়র হলেন কোনো মুসলিম। নতুন মেয়র ফিরহাদ হাকিম, যিনি ' ববি হাকিম' নামেই বেশি পরিচিত,  আগে থেকেই রাজ্যের নগরোন্নয়ন এবং পৌর দপ্তরের মন্ত্রী ছিলেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার নতুন মেয়র বেছে নেয়ার জন্য দলীয় কাউন্সিলরদের বৈঠক আগেই ডাকা হয়েছিল, যেখানে মমতা ব্যানার্জি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।  সেই বৈঠকেই মমতা ব্যানার্জি নতুন মেয়রের নাম ঘোষণা করেন। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার আগে পাঁচজন মেয়র ছিলেন মুসলিম, যাদের মধ্যে ছিলেন শের-এ-বাংলা এ কে ফজলুল হকও।  কিন্তু তারপর থেকে কখনও কোনো মুসলিম নেতা কলকাতার মেয়র পদে বসেননি। নতুন মেয়র ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতার চেতলা অঞ্চলের মানুষ।  কংগ্রেসের রাজনীতি করতে করতেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হয়ে ওঠেন ত...

সাউথ আফ্রিকা ফ্রী ইস্ট্র ভেলকম প্রবাসীর দুটি লাশ আজ বাংলাদেশে যাচ্ছে

  ... প্রথমটি ভেলকম শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুমন ভাই এবং ঢাকা মহানগর উওর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সংম্পাদক ও ফেনি সমিতির সাধারণ সম্পাদক প্রিয় শাহাদাৎ হোসেন সেলিম ভাইয়ের একমাত্র বোনের জামাই সকলের প্রিয় আলাউদ্দিন ভাই হার্ট এটাক করে গতকাল সন্ধা ৫ঃ৩০ মিনিটি বংঙ্গানী হাসপাতালে আই সি ইউ তে লাইফ সার্ফটে থাকা অবস্তায় ইন্তিকাল করেন। দ্বিতীয়টি লাশ টি হলো ভেলকম শহরের পাশে অডিনডাল লোকেশনের কৃষ্ণন নামের প ্রবাসী ব্যবসায়ী, আপনার সকলেই জানেন গত সপ্তাহে কালো সন্ত্রাসীর গুলিতে আহত হলে,একই হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু বরন করেন। আলাউদ্দিন ভাইয়ের জানাজার নামাজ জুম্মাবাদ ভেলকম জামে মসজিদে হবে,আপনার আশে পাসে শহরে বা লোকেশনে জারা আছেন সকলে মরহুমের জানাজায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করুন। বিদ্রঃকৃষ্ণনা হিন্দু ধর্মের হওয়া তার জানাজা প্রয়োজন হবে না,কিন্ত একই গাড়িতে এক সাথেই দুটো লাশ বাংলাদেশে পাঠানো হবো। আল্লাহ মরহুমদের সকল গুনা ক্ষমা করে জান্নাতবাসী করুন, আমজা।  লিখেছেন  বাদল মৃধা